উক্ত ঘটনাটি বাংলার হিন্দু মুসলমানের মাঝে সম্প্রীতি বিনষ্ট করেছিল- মতামত দাও।
উত্তর: উদ্দীপকটি বাংলার ইতিহাসের অন্যতম ঘটনা বঙ্গভঙ্গ এবং এ সম্পর্কিত পরবর্তী ঘটনাপ্রবাহের প্রতিচ্ছবি। ভারতের বড়লাট লর্ড কার্জন ১৯০৫ সালের ১৬ই অকেটাবর বাংলা ভাগ করেন। এ বিভক্তি ইতিহাসে 'বঙ্গভঙ্গ' নামে পরিচিত। বঙ্গভঙ্গের মাধ্যমে বাংলা প্রেসিডেন্সিকে বিভক্ত করে দুটি আলাদা প্রদেশ গঠন করা হয়। পূর্ব বাংলার মুসলমান সম্প্রদায় বঙ্গভঙ্গকে সাধুবাদ জানায়। অপরদিকে অভিজাত হিন্দু সম্প্রদায়ের মধ্যে এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া লক্ষ করা যায়। বঙ্গভঙ্গকে কেন্দ্র করে হিন্দু-মুসলিম সম্প্রীতি বিনষ্ট হয়ে যায়। হিন্দু সম্প্রদায় তীব্র ব্রিটিশবিরোধী আন্দোলন গড়ে তোলে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ক্রমে স্বদেশী আন্দোলনে রূপ নেয়। ব্রিটিশ সরকার আন্দোলনকারীদের দমন করতে না পেরে শেষ পর্যন্ত ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করেন।উদ্দীপকের ছকে যথাক্রমে ১৯০৫ (লর্ড কার্জন), হিন্দু-মুসলিম সম্প্রীতি নষ্ট এবং ১৯১১ সালে রদের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ বিষয়গুলো বঙ্গভঙ্গের সাথে সম্পর্কিত। সুতরাং বলা যায়, উদ্দীপক দ্বারা বঙ্গভঙ্গ এবং এ সম্পর্কিত ঘটনাপ্রবাহকে ফুটিয়ে তোলা হয়েছে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উক্ত ঘটনাটি বাংলার হিন্দু মুসলমানের মাঝে সম্প্রীতি বিনষ্ট করেছিল- ম…
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর