দেবপালের সময় প্রায় হারিয়ে যাওয়া বৌদ্ধধর্ম সজীব হয়ে ওঠে কেন? ব্যাখ্যা কর।
উত্তর: দেবপাল বৌদ্ধধর্মের একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন। মগদের বৌদ্ধমঠগুলোর তিনিই সংস্কার সাধন করেন। তিনি নালন্দার কয়েকটি মঠ এবং বুদ্ধগয়ায় একটি বিরাট মন্দির নির্মাণ করেছিলেন। মুঙ্গেরে তিনি নতুন রাজধানী স্থাপন করেন। জাভা, সুমাত্রা ও মালয়ের শৈলেন্দ্র বংশের মহারাজ বালপুত্রদেবকে নালন্দার একটি মঠ প্রতিষ্ঠার অনুমতি দান করেছিলেন। শুধু তাই নয়, এ মঠের ব্যয় নির্বাহের জন্য দেবপাল পাঁচটি গ্রামও প্রদান করেছিলেন। এ ঘটনা থেকে জানা যায়, দেবপালের সময়ে হারিয়ে যাওয়া বৌদ্ধধর্ম সজীব হয়ে ওঠে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
দেবপালের সময় প্রায় হারিয়ে যাওয়া বৌদ্ধধর্ম সজীব হয়ে ওঠে কেন? ব্যাখ্য…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর