শেয়ারFacebookWhatsApp

সমাজে মাৎস্যন্যায়-এর প্রভাব কীরূপ ছিল?

উত্তর: রাজা শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক দুর্যোগপূর্ণ অন্ধকারময় যুগের সূচনা হয়। এসময় রাজ্যে যোগ্য শাসক না থাকায় বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। বড় বড় অধিপতি ও ভূ-স্বামীরা বাংলার রাজা হওয়ার আশায় একে অন্যের সাথে সংঘাতে মেতে ওঠে। পুকুরের বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে মাৎস্যন্যায় বলা হয়। এসময় বাংলার সকল অধিপতিরা ছোট ছোট অঞ্চলগুলোকে গ্রাস করেছিল।

SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল

সমাজে মাৎস্যন্যায়-এর প্রভাব কীরূপ ছিল?

Barisal · 2024

উত্তর

গুপ্ত রাজাদের অধীনে বড় কোনো অঞ্চলের শাসককে বলা হতো মহাসামন্ত।

উত্তর

রাজা শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক দুর্যোগপূর্ণ অন্ধকারময় যুগের সূচনা হয়। এসময় রাজ্যে যোগ্য শাসক না থাকায় বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। বড় বড় অধিপতি ও ভূ-স্বামীরা বাংলার রাজা হওয়ার আশায় একে অন্যের সাথে সংঘাতে মেতে ওঠে। পুকুরের বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে মাৎস্যন্যায় বলা হয়। এসময় বাংলার সকল অধিপতিরা ছোট ছোট অঞ্চলগুলোকে গ্রাস করেছিল।

উত্তর

উদ্দীপকে চিত্রের নিদর্শনটি সোমপুর বিহারের যা পাল বংশের রাজা ধর্মপালের শাসনামলকে নির্দেশ করে। ধর্মপাল ছিলেন পাল বংশের রাজাদের মধ্যে অন্যতম।গোপালের মৃত্যুর পর ধর্মপাল বাংলার ৭৮১ খ্রিষ্টাব্দে সিংহাসনে বসেন। পাল রাজাদের মধ্যে তিনিই ছিলেন সর্বশ্রেষ্ঠ। বাংলা ও বিহারব্যাপী তার শাসন প্রতিষ্ঠিত ছিল। তিনি বারানসি জয় করে গঙ্গা ও যমুনার মধ্যবর্তী অঞ্চল পর্যন্ত রাজ্য বিস্তার করেন। কেউ কেউ মনে করেন ধর্মপাল নেপাল জয় করেছিলেন। তিনি প্রায় ৪০ বছর (৭৮১-৮২১ খ্রি.) রাজত্ব করেন। পিতার মতো রাজা ধর্মপাল বৌদ্ধধর্মের অনুসারী ছিলেন। পাল রাজাদের মধ্যে তিনিই সর্বোচ্চ সার্বভৌম ক্ষমতার অধিকারী হন। তিনি পরমেশ্বর, পরভট্টারক, মহারাজাধিরাজ উপাধি ধারণ করেছিলেন। নওগাঁ জেলার পাহাড়পুর নামক স্থানে ধর্মপাল এক বিশাল বিহার প্রতিষ্ঠা করেন। এটি সোমপুর বিহার নামে পরিচিত। এই স্থাপত্য জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্বসভ্যতার নিদর্শন হিসেবে স্বীকৃত হয়েছে। এর মতো বিশাল বিহার ভারতবর্ষের আর কোথাও এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি। এছাড়াও ভাগলপুরের ২৪ মাইল পূর্বে তিনি একটি বৌদ্ধ বিহার বা মঠ নির্মাণ করেন, যা বর্তমানে বিক্রমশীল বিহার নামে পরিচিত। তারানাথের মতে, ধর্মপাল বৌদ্ধধর্ম শিক্ষার জন্য ৫০টি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন।অতএব উদ্দীপকের প্রদর্শিত সোমপুর বিহার রাজা ধর্মপালের শাসনামলকে নির্দেশ করে।

উত্তর

উক্ত শাসকের পুত্র তথা ধর্মপালের পুত্র বলতে এখানে রাজা দেবপালকে বোঝানো হয়েছে। দেবপাল রাজ্যবিস্তারের পাশাপাশি ধর্মের প্রসারে ভূমিকা রাখেন।উদ্দীপকের শাসকের অনুরূপ আমরা পাঠ্যপুস্তকেও একজন শাসক পাই যিনি তার পিতার মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন। পিতার মতো তিনিও রাজ্যসীমা বিস্তার করেন এবং তিনিও ধর্মের একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন। তিনিও বিদ্যা ও বিদ্যানের প্রতি অতিশয় শ্রদ্ধাশীল ছিলেন। তিনি হলেন ধর্মপালের পুত্র দেবপাল। ধর্মপালের মৃত্যুর পর দেবপাল ৮২১ খ্রিষ্টাব্দে সিংহাসনে বসেন। তিনি পিতার যোগ্য উত্তরসূরি ছিলেন। দেবপাল উত্তর ভারতে প্রতিহার ও রাষ্ট্রকূট রাজাদের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেছিলেন। উত্তর ভারতের বিশাল অঞ্চল তার অধিকারে এসেছিল। উড়িষ্যা ও কামরূপের উপরও তিনি আধিপত্য বিস্তারে সক্ষম হয়েছিলেন। দেবপাল বৌদ্ধধর্মের একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন। মগধের বৌদ্ধ মঠগুলোর তিনিই সংস্কার সাধন করেন। তিনি নালন্দায় কয়েকটি মঠ ও বুদ্ধগয়ায় এক বিরাট মন্দির নির্মাণ করেছিলেন। মুঙ্গেরে তিনি নতুন রাজধানী স্থাপন করেন। জাভা, সুমাত্রা ও মালয়ের শৈলেন্দ্র বংশের মহারাজ বালপুত্রদেবকে নালন্দায় একটি মঠ প্রতিষ্ঠার অনুমতি প্রদান করা হয়েছিল। শুধু তাই নয় এ মঠের ব্যয় নির্বাহের জন্য পাঁচটি গ্রামও প্রদান করা হয়।
SSCবাংলাদেশের ইতিহাসBarisal 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তাদের মধ্যে একজন তারামন বিবি, অন্যজন-

Dinajpur · 2019

  • সিতারা বেগম
  • প্রীতিলতা
  • কল্পনা দত্ত
  • নাদিয়া চৌধুরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত আন্দোলন বাঙালিদের- i. জাতীয়তাবোধে উজ্জীবিত করেছিল ii. বিদেশী শত্রুর হাত থেকে রক্ষা করেছিল iii. অধিকার সম্পর্কে সচেতন করেছিল নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত অনুচ্ছেদটি কোন আন্দোলনের শহিদদের কথা স্মরণ করিয়ে দেয়?

Dinajpur · 2019

  • ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন
  • ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
  • ১৯৫২ সালের ভাষা আন্দোলন
  • ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

Dinajpur · 2019

  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • তাজউদ্দিন আহমদ
  • এ.এইচ.এম. কামরুজ্জামান
  • এম. মনসুর আলী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?

Dinajpur · 2019

  • নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছিল বলে
  • ২১ দফা দাবি প্রভাব ফেলার কারণে
  • যুক্তফ্রন্ট বিপুল ভোটে বিজয়ী হওয়ার কারণে
  • শোষণের বিরুদ্ধে জনগণ রায় দিয়েছিল বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.দ্বৈত শাসনের ফলে-

Dinajpur · 2019

  • নবাবের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল
  • সামাজিক উন্নয়ন হয়েছিল
  • দেশের অর্থনীতি ভেঙ্গে পড়েছিল
  • প্রশাসনিক ক্ষেত্রে উন্নতি হয়েছিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?

Dinajpur · 2019

  • নওয়াব আবদুল লতিফ
  • হাজি শরিয়তউল্লাহ
  • ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
  • হাজি মুহাম্মদ মহসিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?

Dinajpur · 2019

  • আলী নগরের সন্ধির পর
  • সিরাজউদ্দৌলার পতনের পর
  • দেওয়ানি লাভের পর
  • মীর কাশিমের পরাজয়ের পর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' সংগীতটি রচনা করেন?

Dinajpur · 2019

  • ১৮৫৭ সালের সংগ্রামের পর
  • বঙ্গভঙ্গের পর
  • বাংলা চুক্তির পর
  • লাহোর প্রস্তাবের পর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবে স্বীকৃত হয়েছে?

Dinajpur · 2019

  • ষাট গম্বুজ মসজিদ
  • কদম রসুল
  • বড় সোনা মসজিদ
  • আদিনা মসজিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ সড়ক আইনের ধারাগুলো ব্যানারে লিখে এলাকার বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দিলেন, যাতে জনগণ এই আইন মেনে চলতে পারে। Q. কোন সভ্যতার শিক্ষা নিয়ে চেয়ারম্যান সাহেব আইনের ধারাগুলো ঝুলিয়ে রেখেছিলেন?

Dinajpur · 2019

  • মিশরীয়
  • সিন্ধু
  • গ্রিক
  • রোমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

Dinajpur · 2019

  • বৈদিক
  • অপভ্রংশ
  • সংস্কৃত
  • প্রাকৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?দ্বৈত শাসনের ফলে-'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসিমুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।