ছক-১ নির্দেশিত ব্যক্তি হলেন রাজা শশাঙ্ক। তিনি রাজ্য বিস্তারে ব্যাপক অবদান রাখেন।উদ্দীপকের দৃশ্য-১-এর তথ্যগুলো তথা মহাসমন্ত, কর্ণসুবর্ণ ও ৬ষ্ঠ শতকের শেষাংশে ক্ষমতা গ্রহণ প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম শাসক শশাঙ্ককে নির্দেশ করে। শশাঙ্ক ৬০৬ খ্রিস্টাব্দের পূর্বেই রাজ সিংহাসনে আরোহণ করেন। তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। তিনি গৌড়ে তার অধিকার স্থাপন করে প্রতিবেশী অঞ্চলে রাজ্য বিস্তার শুরু করেন। তিনি দণ্ডভুক্তি রাজ্য, উড়িষ্যার উৎকল ও কঙ্গোদ রাজ্য ও বিহারের মগধ রাজ্য জয় করেন। পশ্চিমে তার রাজ্য বারানসী পর্যন্ত বিস্তৃত ছিল। কামরূপের রাজা শশাঙ্কের হাতে পরাজিত হন। এরপর তিনি পশ্চিম সীমান্তের দিকে মনোযোগ দেন। উত্তর ভারতে এ সময় দুজন শক্তিশালী রাজা ছিলেন। পশ্চিম দিক থেকে কনৌজের মৌখরী শক্তি বাংলা অধিকারের জন্য বারবার চেষ্টা করছিল। তদুপরি সমসাময়িক সময়ে থানেশ্বরের রাজা প্রভাকরবর্ধনের কন্যা রাজ্যশ্রীর সঙ্গে কনৌজের মৌখরী রাজা গ্রহবর্মণের বিয়ে হলে কনৌজ-থানেশ্বর জোট গড়ে ওঠে। এ জোটের ফলে বাংলার নিরাপত্তা বিঘ্নিত হয়। পাল্টা ব্যবস্থা হিসেবে শশাঙ্কও কূটনৈতিক সূত্রে মালবরাজ দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপন করে স্বীয় শক্তি বৃদ্ধি করেন।অতএব বলা যায়, উদ্দীপকের ছক-১-এর তথ্যগুলো দ্বারা রাজা শশাঙ্ককে নির্দেশ করা হয়েছে।