মাৎস্যন্যায় ব্যাখ্যা কর।
উত্তর: সাধারণ অর্থে পুকুরে বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে বলে 'মাৎস্যন্যায়'। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে 'মাৎসান্যায়' বলতে একটি বিশেষ সময়কালকে বোঝায়। শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এ দুর্যোগপূর্ণ অন্ধকারময় যুগের সূচনা হয়। এসময় দীর্ঘদিন বাংলায় কোনো যোগ্য শাসক ছিল না। ফলে রাজ্যে বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। এ অরাজকতার সময়কালকে পাল তাম্রশাসনে আখ্যায়িত করা হয়েছে 'মাৎস্যন্যায়' বলে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
মাৎস্যন্যায় ব্যাখ্যা কর।
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর