ঢাকার নাম কীভাবে জাহাঙ্গীরনগর রাখা হয়েছিল?
উত্তর: ইসলাম খান বারো ভূঁইয়াদের থেকে ঢাকা অধিকার করে দিল্লির সম্রাটের নামে নামকরণ করেন 'জাহাঙ্গীরনগর'। বাংলা শক্তিশালী বারো ভূঁইয়াদের মোকাবিলা করার জন্য ইসলাম খান শক্তিশালী নৌবহর গড়ে তোলেন। মূসা খানের সঙ্গে প্রথম সংঘর্ষে বাধে ১৬০৯ সালে করতোয়া নদীর পূর্বতীরে যাত্রাপুরে। এখানে মুসা খানের দুর্গ ছিল। যুদ্ধে মুসা খান ও অন্যান্য জমিদার পিছু হটেন। ইসলাম খান ১৬১০ সালে ঢাকায় প্রবেশ করেন। এসময় থেকে ঢাকা হয় বাংলার রাজধানী। তখন দিল্লির সম্রাট ছিলেন জাহাঙ্গীর। সম্রাটের নামানুসারে ঢাকার নাম রাখা হয় 'জাহাঙ্গীরনগর'।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
ঢাকার নাম কীভাবে জাহাঙ্গীরনগর রাখা হয়েছিল?
উত্তর