'উদ্দীপকের বিপিন বাবুর দ্বারা ইঙ্গিতকৃত শাসকের পরবর্তী শাসকই ছিলেন তার বংশের শ্রেষ্ঠ শাসক' – বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের বিপিন বাবুর দ্বারা ইঙ্গিতকৃত শাসকের পরবর্তী শাসকই ছিলেন তার বংশের শ্রেষ্ঠ শাসক। – মন্তব্যটি যথার্থ ও যুক্তিযুক্ত।উদ্দীপকে বিপিন বাবুর দ্বারা গোপালকে বোঝানো হয়েছে আর গোপাল পরবর্তী শাসক ধর্মপালই ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ শাসক। গোপালের মৃত্যুর পর ধর্মপাল বাংলার ৭৮১ খ্রিষ্টাব্দে সিংহাসনে বসেন। পাল রাজাদের মধ্যে তিনিই ছিলেন সর্বশ্রেষ্ঠ। বাংলা ও বিহারব্যাপী তার শাসন প্রতিষ্ঠিত ছিল। তিনি বারানসি জয় করে গঙ্গা ও যমুনার মধ্যবর্তী অঞ্চল পর্যন্ত রাজ্য বিস্তার করেন। কেউ কেউ মনে করেন ধর্মপাল নেপাল জয় করেছিলেন। তিনি প্রায় ৪০ বছর (৭৮১-৮২১ খ্রি.) রাজত্ব করেন। পিতার মতো রাজা ধর্মপাল বৌদ্ধধর্মের অনুসারী 'ছিলেন। পাল রাজাদের মধ্যে তিনিই সর্বোচ্চ সার্বভৌম ক্ষমতার অধিকারী হন। তিনি পরমেশ্বর, পরভট্টারক, মহারাজাধিরাজ উপাধি ধারণ করেছিলেন। তিনি ভাগলপুরে বিক্রমশীল বিহার নির্মাণ করেন, যা ভারতবর্ষে বিখ্যাত বৌদ্ধবিহার ও শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এছাড়াও তিনি পাহাড়পুরে সোমপুর বিহার নামে আরেকটি বিহার নির্মাণ করেন, যা বর্তমানে বিশ্বসভ্যতার নিদর্শন হিসেবে স্বীকৃত। তিনি নিজে বৌদ্ধধর্মের হলেও অন্যান্য ধর্মের প্রতি তার কোনো বিদ্বেষ ছিল না। এমনকি ধর্মপালের প্রধানমন্ত্রী গর্গ ছিলেন একজন ব্রাহ্মণ।অতএব বলা যায়, বিপিন বাবুর দ্বারা ইঙ্গিতকৃত শাসক গোপালের পরবর্তী শাসক ধর্মপাল ছিলেন প্রাচীন বাংলার পাল বংশের শ্রেষ্ঠ রাজা।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
'উদ্দীপকের বিপিন বাবুর দ্বারা ইঙ্গিতকৃত শাসকের পরবর্তী শাসকই ছিলেন …
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর