উদ্দীপকে উল্লিখিত চিত্রটির সাথে সম্পৃক্ত রাজবংশের প্রতিষ্ঠাতার ভূমিকা ব্যাখ্যা কর
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্রটির সাথে সম্পৃক্ত রাজবংশ হলো পাল বংশ, যার প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল।উদ্দীপকের চিত্রটি সোমপুর বিহার পাল বংশের শাসনামলে নির্মিত হয়। শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক অন্ধকার যুগের সূচনা হয়। রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। বাংলার সবল অধিপতিরা ছোট ছোট অঞ্চলগুলোকে গ্রাস করেছিল। এ পরিস্থিতিকে মাৎস্যন্যায় বলে। অষ্টম শতকের মাঝামাঝি এ অরাজকতার অবসান ঘটে পাল রাজত্বের উত্থানের মধ্য দিয়ে। পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। গোপালের পূর্ব জীবন সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। গোপালের পিতার নাম ছিল বপ্যট। তাদের নামের আগে কোনো রাজকীয় উপাধি দেখা যায়নি। গোপালের সিংহাসনে আরোহণের মধ্য দিয়ে বাংলায় পাল রাজত্বের শুরু হয়। পাল বংশের রাজাগণ একটানা চারশ বছর এ দেশ শাসন করেন। গোপাল বাংলার উত্তর ও পূর্ব অংশের প্রায় সমগ্র অঞ্চলই রাজ্যভুক্ত করেন। অনেকের মতে, গোপাল ২৭ বছর শাসন করেছিল। কিন্তু আধুনিক গবেষকগণ মনে করেন, তিনি ৭৫০ থেকে ৭৮১ খ্রিষ্টাব্দ পর্যন্ত দেশ শাসন করেন।অতএব বলা যায়, উদ্দীপকের চিত্রটি পাল বংশের শাসনকে নির্দেশ করে। আর তিনিই বাংলায় পাল বংশ প্রতিষ্ঠা করেন।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত চিত্রটির সাথে সম্পৃক্ত রাজবংশের প্রতিষ্ঠাতার ভূমি…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর