উদ্দীপকে উল্লিখিত মথুরা নাথ বাবুর ঘটনার সাথে কোন পাল শাসকের ঘটনার মিল রয়েছে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মথুরা নাথ বাবুর ঘটনার সাথে শশাঙ্ক এবং শশাঙ্ক পরবর্তী গোপালের রাজা নির্বাচিত হওয়ার ঘটনার মিল রয়েছে।প্রাচীন বাংলার ইতিহাসে শশাঙ্ক প্রথম সার্বভৌম শাসক। শশাঙ্ক ৬০৬ খ্রিষ্টাব্দের পূর্বেই রাজ সিংহাসনে আরোহণ করেন। তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। তিনি গৌড়ে তার অধিকার স্থাপন করে প্রতিবেশী অঞ্চলে রাজ্য বিস্তার শুরু করেন। উদ্দীপকে দেখা যায়, মথুরা নাথ বাবুর মৃত্যুর পর যোগ্য শাসকের অভাবে অরাজকতা দেখা দেয়। দীর্ঘদিন এ অরাজকতা চলতে থাকে। এ অরাজক অবস্থা থেকে মুক্তির জন্য মঙ্গলকামী ব্যক্তিবর্গ নির্বাচিত করে। এ ঘটনার সাথে শশাঙ্ক-পরবর্তী অবস্থা ও গোপালের নির্বাচনের ঘটনার মিল রয়েছে। শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক অন্ধকার যুগের সূচনা হয়। দীর্ঘদিন বাংলায় কোনো যোগ্য শাসক ছিল না। ফলে রাজ্যে বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। একদিকে হর্ষবর্ধন ও ভাস্কর বর্মণের হাতে গৌড় রাজ্য ছিন্নভিন্ন হয়ে যায়, অন্যদিকে ভূস্বামীরা প্রত্যেকেই বাংলার রাজা হওয়ার কল্পনায় একে অন্যের সাথে সংঘাতে মেতে ওঠে। এ অরাজকতার সময়কালকে ধর্মপালের খালিমপুর তাম্রশাসনে মাৎস্যন্যায় বলে আখ্যায়িত করা হয়েছে। সাধারণত পুকুরে বড় মাছে ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে মাৎস্যন্যায় বলে। এ অরাজতার যুগ চলে একশ বছরব্যাপী। অতঃপর জনগণ এ অবস্থা থেকে মুক্তি লাভের জন্য গোপালকে রাজা নির্বাচিত করে, যা উদ্দীপকের ঘটনার সথে সাদৃশ্যপূর্ণ
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মথুরা নাথ বাবুর ঘটনার সাথে কোন পাল শাসকের ঘটনার ম…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর