তথ্য-'ক'-এর সাথে প্রাচীন বাংলার কোন শাসকের কার্যক্রমের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: তথ্য-'ক'-এর সাথে প্রাচীন বাংলার রাজা শশাঙ্কের কার্যক্রমের মিল পাওয়া যায়। উদ্দীপকের তথ্য 'ক' তে উল্লিখিত তথ্যসমূহ স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা, উত্তর ভারত অভিযান, শৈব ধর্মের অনুসারী ইত্যাদি শশাঙ্ককে নির্দেশ করে। শশাঙ্ক ৬০৬ খ্রিস্টাব্দের পূর্বেই রাজ সিংহাসনে আরোহণ করেন। তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। তিনি গৌড়ে তার অধিকার স্থাপন করে প্রতিবেশী অঞ্চলে রাজ্য বিস্তার শুরু করেন। তিনি দণ্ডভুক্তি রাজ্য, উড়িষ্যার উৎকল ও কঙ্গোদ রাজ্য ও বিহারের মগধ রাজ্যজয় করেন। পশ্চিমে তার রাজ্য বারানসী পর্যন্ত বিস্তৃত ছিল। কামরূপের রাজা শশাঙ্কের হাতে পরাজিত হন। এরপর তিনি পশ্চিম সীমান্তের দিকে মনোযোগ দেন। উত্তর ভারতে এ সময় দুজন শক্তিশালী রাজা ছিলেন। পশ্চিম দিক থেকে কনৌজের মৌখরী শক্তি বাংলা অধিকারের জন্য বার বার চেষ্টা করছিল তদুপরি সমসাময়িক সময়ে থানেশ্বরের রাজা প্রভাকর বর্ধনের কন্যা রাজ্যশ্রীর সঙ্গে কনৌজের মৌখরী রাজা গ্রহবর্মণের বিয়ে হলে কনৌজ থানেশ্বর জোট গড়ে ওঠে। এ জোটের ফলে বাংলার নিরাপত্তা বিঘ্নিত হয়। পাল্টা ব্যবস্থা হিসেবে শশাঙ্কও কূটনৈতিক সূত্রে মালবরাজ দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপন করে স্বীয় শক্তি বৃদ্ধি করেন। শশাঙ্ক শৈবধর্মের উপাসক ছিলেন। চীনা পরিব্রাজক হিউয়েন সাং তাকে অন্য ধর্মের প্রতি বিদ্বেষী বলে আখ্যায়িত করেছেন। সপ্তম শতকে বাংলার ইতিহাসে শশাঙ্ক একটি বিশিষ্ট নাম। প্রাচীন বাংলার ইতিহাসে তিনিই প্রথম গুরুত্বপূর্ণ সার্বভৌম শাসক।অতএব স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা, উত্তর ভারত অভিযান ও শৈব ধর্মের অনুসারী তথ্যসমূহ রাজা শশাঙ্ককে নির্দেশ করে'।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
তথ্য-'ক'-এর সাথে প্রাচীন বাংলার কোন শাসকের কার্যক্রমের মিল পাওয়া যা…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর