'মাৎস্যন্যায়' বলতে কী বোঝায়?
উত্তর: 'মাৎস্যন্যায়' বলতে বুঝায় পুকুরে বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে 'মাৎস্যন্যায়' বলতে একটি দুর্যোগপূর্ণ সময়কালকে বোঝায়। শশাংকের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এ দুর্যোগপূর্ণ যুগের সূচনা হয়। এসময় দীর্ঘদিন বাংলায় যোগ্য শাসকের অভাবে রাজ্যে বিশৃঙ্খলা ও চরম অরাজকতা দেখা দেয়। আর এ অরাজকতাপূর্ণ সময়কালকে পাল তাম্রশাসনে 'মাৎস্যন্যায়' বলে আখ্যায়িত করা হয়েছে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
'মাৎস্যন্যায়' বলতে কী বোঝায়?
উত্তর