উক্ত রাজবংশটির পরাজয়ের মধ্য দিয়েই বাংলায় প্রাচীন যুগের অবসান ঘটে- তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত রাজবংশ তথা সেন রাজবংশের পরাজয়ের মধ্য দিয়েই বাংলায় প্রাচীন যুগের অবসান ঘটে মন্তব্যটি যথার্থ।১০৬১ খ্রিষ্টাব্দে সেন বংশ প্রতিষ্ঠিত হয় এবং ১২০৪ খ্রিষ্টাব্দে তাদের পতন হলে বাংলায় প্রাচীন যুগের অবসান হয়ে মধ্যযুগের সূচনা হয়। সেন বংশের শাসক বল্লাল সেনের মৃত্যুর পর তার পুত্র লক্ষণ সেন (১১৭৮-১২০৫ খ্রি.) সিংহাসনে বসেন। পিতার ন্যায় তিনিও সুদক্ষ যোদ্ধা ছিলেন এবং রণক্ষেত্রে নৈপুণ্যের পরিচয় দেন। তিনি প্রাগ-জ্যোতিষ, গৌড়, কলিঙ্গ, কাশী, মগধ প্রভৃতি অঞ্চল সেন সাম্রাজ্যভুক্ত করেন। লক্ষণ সেন নিজে সুপণ্ডিত ও বিদ্যোৎসাহী ছিলেন। লক্ষণ সেন নিজে পিতার অসমাপ্ত গ্রন্থ 'অদ্ভুতসাগর' সমাপ্ত করেছিলেন। তেরো শতকের প্রথমদিকে ১২০৪ খ্রিষ্টাব্দে তুর্কি যোদ্ধা বস্তিয়ার খঞ্জি নদীয়া আক্রমণ করেন। লক্ষণ সেন নদীপথে পালিয়ে যান বাংলা বখতিয়ার খলজি সহজেই দখল করে নেন। লক্ষণাবতীকে (গৌড়) কেন্দ্র করে বাংলায় তুর্কিদের মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। বিক্রমপুর অবস্থান করে লক্ষণ সেন আরও ২/৩ বছর রাজস্ব করেন। খুব সম্ভব ১২০৬ খ্রিষ্টাব্দে (মতান্তরে ১২০৫ খ্রিষ্টাব্দে) তিনি মৃত্যুবরণ করেন। লক্ষণ সেনের মৃত্যুর পর তার দুই পুত্র বিশ্বরূপ সেন ও কেশব সেন কিছুকাল পূর্ব বাংলা শাসন করলেও লক্ষণ সেনের পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় সেন শাসনের অবসান ঘটে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উক্ত রাজবংশটির পরাজয়ের মধ্য দিয়েই বাংলায় প্রাচীন যুগের অবসান ঘটে- ত…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর