শেয়ারFacebookWhatsApp

ছক-১ নির্দেশিত ব্যক্তির রাজ্য বিস্তার ব্যাখ্যা কর।

উত্তর: ছক-১ নির্দেশিত ব্যক্তি হলেন রাজা শশাঙ্ক। তিনি রাজ্য বিস্তারে ব্যাপক অবদান রাখেন।উদ্দীপকের দৃশ্য-১-এর তথ্যগুলো তথা মহাসমন্ত, কর্ণসুবর্ণ ও ৬ষ্ঠ শতকের শেষাংশে ক্ষমতা গ্রহণ প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম শাসক শশাঙ্ককে নির্দেশ করে। শশাঙ্ক ৬০৬ খ্রিস্টাব্দের পূর্বেই রাজ সিংহাসনে আরোহণ করেন। তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। তিনি গৌড়ে তার অধিকার স্থাপন করে প্রতিবেশী অঞ্চলে রাজ্য বিস্তার শুরু করেন। তিনি দণ্ডভুক্তি রাজ্য, উড়িষ্যার উৎকল ও কঙ্গোদ রাজ্য ও বিহারের মগধ রাজ্য জয় করেন। পশ্চিমে তার রাজ্য বারানসী পর্যন্ত বিস্তৃত ছিল। কামরূপের রাজা শশাঙ্কের হাতে পরাজিত হন। এরপর তিনি পশ্চিম সীমান্তের দিকে মনোযোগ দেন। উত্তর ভারতে এ সময় দুজন শক্তিশালী রাজা ছিলেন। পশ্চিম দিক থেকে কনৌজের মৌখরী শক্তি বাংলা অধিকারের জন্য বারবার চেষ্টা করছিল। তদুপরি সমসাময়িক সময়ে থানেশ্বরের রাজা প্রভাকরবর্ধনের কন্যা রাজ্যশ্রীর সঙ্গে কনৌজের মৌখরী রাজা গ্রহবর্মণের বিয়ে হলে কনৌজ-থানেশ্বর জোট গড়ে ওঠে। এ জোটের ফলে বাংলার নিরাপত্তা বিঘ্নিত হয়। পাল্টা ব্যবস্থা হিসেবে শশাঙ্কও কূটনৈতিক সূত্রে মালবরাজ দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপন করে স্বীয় শক্তি বৃদ্ধি করেন।অতএব বলা যায়, উদ্দীপকের ছক-১-এর তথ্যগুলো দ্বারা রাজা শশাঙ্ককে নির্দেশ করা হয়েছে।

SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল

ছক-১ নির্দেশিত ব্যক্তির রাজ্য বিস্তার ব্যাখ্যা কর।

Mymensingh · 2025

উত্তর

দেব বংশের রাজারা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন।

উত্তর

সাধারণ অর্থে পুকুরে বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে বলে 'মাৎস্যন্যায়'। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে 'মাৎসান্যায়' বলতে একটি বিশেষ সময়কালকে বোঝায়। শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এ দুর্যোগপূর্ণ অন্ধকারময় যুগের সূচনা হয়। এসময় দীর্ঘদিন বাংলায় কোনো যোগ্য শাসক ছিল না। ফলে রাজ্যে বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। এ অরাজকতার সময়কালকে পাল তাম্রশাসনে আখ্যায়িত করা হয়েছে 'মাৎস্যন্যায়' বলে।

উত্তর

ছক-১ নির্দেশিত ব্যক্তি হলেন রাজা শশাঙ্ক। তিনি রাজ্য বিস্তারে ব্যাপক অবদান রাখেন।উদ্দীপকের দৃশ্য-১-এর তথ্যগুলো তথা মহাসমন্ত, কর্ণসুবর্ণ ও ৬ষ্ঠ শতকের শেষাংশে ক্ষমতা গ্রহণ প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম শাসক শশাঙ্ককে নির্দেশ করে। শশাঙ্ক ৬০৬ খ্রিস্টাব্দের পূর্বেই রাজ সিংহাসনে আরোহণ করেন। তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। তিনি গৌড়ে তার অধিকার স্থাপন করে প্রতিবেশী অঞ্চলে রাজ্য বিস্তার শুরু করেন। তিনি দণ্ডভুক্তি রাজ্য, উড়িষ্যার উৎকল ও কঙ্গোদ রাজ্য ও বিহারের মগধ রাজ্য জয় করেন। পশ্চিমে তার রাজ্য বারানসী পর্যন্ত বিস্তৃত ছিল। কামরূপের রাজা শশাঙ্কের হাতে পরাজিত হন। এরপর তিনি পশ্চিম সীমান্তের দিকে মনোযোগ দেন। উত্তর ভারতে এ সময় দুজন শক্তিশালী রাজা ছিলেন। পশ্চিম দিক থেকে কনৌজের মৌখরী শক্তি বাংলা অধিকারের জন্য বারবার চেষ্টা করছিল। তদুপরি সমসাময়িক সময়ে থানেশ্বরের রাজা প্রভাকরবর্ধনের কন্যা রাজ্যশ্রীর সঙ্গে কনৌজের মৌখরী রাজা গ্রহবর্মণের বিয়ে হলে কনৌজ-থানেশ্বর জোট গড়ে ওঠে। এ জোটের ফলে বাংলার নিরাপত্তা বিঘ্নিত হয়। পাল্টা ব্যবস্থা হিসেবে শশাঙ্কও কূটনৈতিক সূত্রে মালবরাজ দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপন করে স্বীয় শক্তি বৃদ্ধি করেন।অতএব বলা যায়, উদ্দীপকের ছক-১-এর তথ্যগুলো দ্বারা রাজা শশাঙ্ককে নির্দেশ করা হয়েছে।

উত্তর

ছক-২ নির্দেশিত ব্যক্তি হলেন রাজা বল্লাল সেন। কেননা তিনি চালুক্য রাজকন্যাকে বিয়ে করেন, অন্য ধর্মের পৃষ্ঠপোষকতা করেন এবং পুত্র লক্ষ্মণ সেনের হাতে ক্ষমতা দিয়ে ত্রিবেনীতে শেষ জীবন অতিবাহিত করেন। তিনি শাসক হিসেবে দক্ষ ছিলেন পাশাপাশি যথেষ্ট পাণ্ডিত্যের অধিকারী ছিলেন।বিজয় সেনের মৃত্যুর পর তার পুত্র বল্লাল সেন ১১৬০ খ্রিষ্টাব্দে সেন বংশের সিংহাসনে আরোহণ করেন। তার রাজত্বকালে তিনি শুধু পিতৃরাজ্যই রক্ষা করেননি, মগধ ও মিথিলাও সেন রাজ্যভুক্ত করে সেন শাসন শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেন। অন্যান্য উপাধির সাথে বল্লাল সেন নিজের নামের সাথে 'অরিরাজ নিঃশঙ্ক শঙ্কর' উপাধি গ্রহণ করেছিলেন। বৃদ্ধ বয়সে পুত্র লক্ষণ সেনের হাতে রাজ্যভার অর্পণ করে স্ত্রীকে সাথে নিয়ে ত্রিবেনীর নিকট গঙ্গাতীরে বানপ্রস্থ অবলম্বন করে শেষ জীবন অতিবাহিত করেন। বল্লাল সেন ছিলেন একজন সুদক্ষ যোদ্ধা এবং রণক্ষেত্রে তিনি নৈপুণ্যের পরিচয় দিয়েছিলেন। যার ফলে তিনি সেন বংশের রাজ্য বিস্তারে অবদান রাখতে সক্ষম হয়েছিলেন। বল্লাল সেন অত্যন্ত সুপণ্ডিত ছিলেন। বিদ্যা ও বিদ্ব্যানের প্রতি তার যথেষ্ট অনুরাগ ছিল। তার একটি বিশাল গ্রন্থাগার ছিল। কবি বা লেখক হিসেবে সংস্কৃত সাহিত্যে তার দান অপরিসীম। তিনি 'দানসাগর' ও 'অদ্ভুতসাগর' নামে দুটি গ্রন্থ রচনা করেন। তার পূর্বে বাংলায় কোনো প্রাচীন রাজা এরূপ লেখনী প্রতিভার পরিচয় দিতে পারেননি। গ্রন্থদ্বয় তার আমলের ইতিহাসের অতীব মূল্যবান উপকরণ। তিনি ছিলেন তন্ত্র হিন্দুধর্মের পৃষ্ঠপোষক। হিন্দু সমাজকে নতুন করে গঠন করার উদ্দেশ্যে কৌলীন্য প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন।
SSCবাংলাদেশের ইতিহাস
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তাদের মধ্যে একজন তারামন বিবি, অন্যজন-

Dinajpur · 2019

  • সিতারা বেগম
  • প্রীতিলতা
  • কল্পনা দত্ত
  • নাদিয়া চৌধুরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত আন্দোলন বাঙালিদের- i. জাতীয়তাবোধে উজ্জীবিত করেছিল ii. বিদেশী শত্রুর হাত থেকে রক্ষা করেছিল iii. অধিকার সম্পর্কে সচেতন করেছিল নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত অনুচ্ছেদটি কোন আন্দোলনের শহিদদের কথা স্মরণ করিয়ে দেয়?

Dinajpur · 2019

  • ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন
  • ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
  • ১৯৫২ সালের ভাষা আন্দোলন
  • ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

Dinajpur · 2019

  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • তাজউদ্দিন আহমদ
  • এ.এইচ.এম. কামরুজ্জামান
  • এম. মনসুর আলী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?

Dinajpur · 2019

  • নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছিল বলে
  • ২১ দফা দাবি প্রভাব ফেলার কারণে
  • যুক্তফ্রন্ট বিপুল ভোটে বিজয়ী হওয়ার কারণে
  • শোষণের বিরুদ্ধে জনগণ রায় দিয়েছিল বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.দ্বৈত শাসনের ফলে-

Dinajpur · 2019

  • নবাবের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল
  • সামাজিক উন্নয়ন হয়েছিল
  • দেশের অর্থনীতি ভেঙ্গে পড়েছিল
  • প্রশাসনিক ক্ষেত্রে উন্নতি হয়েছিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?

Dinajpur · 2019

  • নওয়াব আবদুল লতিফ
  • হাজি শরিয়তউল্লাহ
  • ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
  • হাজি মুহাম্মদ মহসিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?

Dinajpur · 2019

  • আলী নগরের সন্ধির পর
  • সিরাজউদ্দৌলার পতনের পর
  • দেওয়ানি লাভের পর
  • মীর কাশিমের পরাজয়ের পর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' সংগীতটি রচনা করেন?

Dinajpur · 2019

  • ১৮৫৭ সালের সংগ্রামের পর
  • বঙ্গভঙ্গের পর
  • বাংলা চুক্তির পর
  • লাহোর প্রস্তাবের পর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবে স্বীকৃত হয়েছে?

Dinajpur · 2019

  • ষাট গম্বুজ মসজিদ
  • কদম রসুল
  • বড় সোনা মসজিদ
  • আদিনা মসজিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ সড়ক আইনের ধারাগুলো ব্যানারে লিখে এলাকার বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দিলেন, যাতে জনগণ এই আইন মেনে চলতে পারে। Q. কোন সভ্যতার শিক্ষা নিয়ে চেয়ারম্যান সাহেব আইনের ধারাগুলো ঝুলিয়ে রেখেছিলেন?

Dinajpur · 2019

  • মিশরীয়
  • সিন্ধু
  • গ্রিক
  • রোমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

Dinajpur · 2019

  • বৈদিক
  • অপভ্রংশ
  • সংস্কৃত
  • প্রাকৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?দ্বৈত শাসনের ফলে-'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসিমুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

ছক-১ নির্দেশিত ব্যক্তির রাজ্য বিস্তার ব্যাখ্যা কর। | Prosthuti