উক্ত শাসকের পরবর্তী শাসকের পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় সেন শাসনের অবসান ঘটে- বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত শাসকের পরবর্তী শাসক অর্থাৎ বল্লাল সেনের পরবর্তী শাসক লক্ষণ সেনের পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় সেন শাসনের অবসান ঘটে। মন্তব্যটি যথার্থ ও যুক্তিযুক্ত।সেন বংশ ১০৬১ খ্রিষ্টাব্দ থেকে ১২০৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত প্রায় দেড়শ বছর বাংলা শাসন করে। এ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন এবং শেষ রাজা ছিলেন লক্ষণ সেন। বল্লাল সেনের পর তদীয় পুত্র লক্ষণ সেন প্রায় ৬০ বছর বয়সে বাংলার সিংহাসনে আরোহণ করেন। আর এ লক্ষণ সেনের সময় মুসলিম সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি নদীয়া আক্রমণ করেন। তেরো শতকের প্রথম দিকে তথা ১২০৪ খ্রিষ্টাব্দে মুসলমান সেনাপতি বখতিয়ার খলজি নদীয়া আক্রমণ করেন। বৃদ্ধ লক্ষণ সেন কোনো প্রতিরোধ না করে নদীপথে পূর্ববঙ্গের রাজধানী বর্তমান মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুর আশ্রয় গ্রহণ করেন। উত্তর ও উত্তর-পশ্চিম বাংলা বখতিয়ার খলজি সহজেই অধিকার করে নেন। লক্ষণাবতীকে (গৌড়) কেন্দ্র করে বাংলায় মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। দক্ষিণ-পূর্ব বাংলায় অবস্থান করে লক্ষণ সেন আরও ২/৩ বছর রাজত্ব করেন। খুব সম্ভব ১২০৬ খ্রিষ্টাব্দে (মতান্তরে ১২০৫ খ্রিষ্টাব্দে) তিনি মৃত্যুমুখে পতিত হন। লক্ষণ সেনের মৃত্যুর পর তার দুই পুত্র বিশ্বরূপ সেন ও কেশব সেন কিছুকাল পূর্ব বাংলা শাসন করেন। এভাবে লক্ষণ সেনের পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় সেন শাসনের অবসান ঘটে এবং বাংলায় এক নতুন যুগের সূচনা হয়।অতএব বলা যায়, বল্লাল সেনের পরবর্তী শাসক লক্ষণ সেনের পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় সেন শাসনের অবসান ঘটে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উক্ত শাসকের পরবর্তী শাসকের পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় সেন শাসনের অবসা…
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর