উদ্দীপকে বর্ণিত রাজবংশের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন রাজবংশের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত রাজবংশের সাথে আমার পাঠ্যবইয়ের সেন রাজবংশের মিল রয়েছে। উদ্দীপকে দেখা যায়, প্রাচীন বাংলার ইতিহাসে 'ক' নামক একটি গুরুত্বপূর্ণ রাজবংশের সূচনা ঘটে। যাদের রাজত্বকাল (১০৬১-১২০৪ খ্রিষ্টাব্দ) খুবই সুন্দরভাবে পরিচালিত হয়। তাদের সময়ে রাজ্যজয়, শিক্ষা, সংস্কৃতি ইত্যাদির অনেক উন্নতি করলেও হঠাৎ করে অন্য একজন শাসক এসে ঐ রাজবংশের শাসনক্ষমতা ছিনিয়ে নেন। যা সেন বংশের শাসনকে নির্দেশ করে। পাল বংশের পতনের পর দ্বাদশ শতকের দ্বিতীয় ভাগে প্রাচীন বাংলার শেষ রাজবংশ সেন রাজবংশের সূচনা হয়। সেন রাজাগণ এদেশে বহিরাগত। তাদের আদি নিবাস ছিল দক্ষিণাত্যের কর্ণাট। তারা ছিলেন ব্রহ্ম-ক্ষত্রিয়। বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। তিনি যৌবনে কর্ণাটে বীরত্ব প্রদর্শন করে শেষ বয়সে বসতি স্থাপন করেন রাঢ় অঞ্চলে গঙ্গানদীর তীরে। তিনি কোনো রাজ্য প্রতিষ্ঠা না করায় সেন বংশের প্রথম রাজার মর্যাদা দেওয়া হয় সামন্ত সেনের পুত্র হেমন্ত সেনকে। তিনি রামপালের অধীনে সামন্ত রাজা ছিলেন। হেমন্ত সেনের মৃত্যুর পর তার পুত্র বিজয় সেন সামন্ত রাজা হতে নিজেকে স্বাধীনরূপে প্রতিষ্ঠা করেন এবং সেন বংশকে শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেন। বিজয় সেনের পর সিংহাসনে আরোহণ করেন তার পুত্র বল্লাল সেন। ১১৬০-১১৭৮ খ্রি. পর্যন্ত বল্লাল সেন বাংলায় রাজত্ব করেন। তার রাজত্বকালে তিনি শুধু পিতৃরাজ্যই রক্ষা করেননি, মগধ ও মিথিলাও সেন রাজ্যভুক্ত করে সেন শাসন শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেন। তিনি 'দানসাগর' ও 'অদ্ভুতসাগর' নামে দুটি গ্রন্থ রচনা করেন। হিন্দু সমাজকে নতুন করে গঠন করার উদ্দেশ্যে কৌলীন্য প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন। বল্লাল সেনের পর লক্ষণ সেন ক্ষমতায় আসেন। তার সময়েই ১২০৪ খ্রিষ্টাব্দে যুগ বংশের পতন হয়।অতএব উদ্দীপকে বর্ণিত রাজবংশের সাথে আমার পাঠ্যবইয়ের সেন রাজবংশের মিল রয়েছে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত রাজবংশের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন রাজবংশের মিল রয়ে…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর