শেয়ারFacebookWhatsApp

অনুচ্ছেদ-১ এ প্রাচীন বাংলার কোন অবস্থার চিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উত্তর: অনুচ্ছেদ-১-এ প্রাচীন বাংলার শাসক শশাঙ্কের মৃত্যু পরবর্তী মাৎস্যন্যায় অবস্থার চিত্র ফুটে উঠেছে।উদ্দীপকে উল্লিখিত মিয়ানমারের সামরিক জান্তা সরকার রাখাইন রাজ্যের জনগণের বাড়িঘর পুড়িয়ে দেয় এবং শিশু, নারী ও পুরুষ অনেককে হত্যা করে। ফলে তারা বাংলাদেশে পালিয়ে আসে উদ্দীপকের সাথে পাঠ্যবইয়ের মাৎস্যন্যায়ের মিল রয়েছে। শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক অন্ধকার যুগের সূচনা হয়। দীর্ঘদিন বাংলায় কোনো যোগ্য শাসক ছিল না। ফলে সমগ্র বাংলায় বিশৃঙ্খলতা ও অরাজকতা দেখা দেয়। একদিকে ভাস্কর বর্মণ ও হর্ষবর্ধনের হাতে গৌড় রাজ্য ছিন্নভিন্ন হয়ে যায় অপরদিকে, ভূস্বামীরা প্রত্যেকেই বাংলার রাজা হওয়ার কল্পনায় একে অন্যের সাথে সংঘাতে মেতে ওঠে। এ অরাজকতার সময়কালকে পাল তাম্রশাসনে মাৎস্যন্যায় বলে আখ্যায়িত করা হয়। পুকুরের বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে মাৎস্যন্যায় বলে। এ অরাজকতার যুগ চলে একশ বছরব্যাপী। তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-১-এর সাথে মাৎস্যন্যায়ের চিত্র ফুটে উঠেছে।

SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল

অনুচ্ছেদ-১ এ প্রাচীন বাংলার কোন অবস্থার চিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

মিয়ানমারের সামরিক জান্তা সরকার রাখাইন রাজ্যের জনগণের বাড়িঘর পুড়িয়ে দেয়। হত্যা, ধর্ষণ, লুণ্ঠনসহ সব মানবতাবিরোধী অপকর্মে লিপ্ত হয়। প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে পাড়ি জমায়। মধ্যপ্রাচ্যে ইরাক শক্তিশালী রাষ্ট্র। ১৯৯১ সালে ইরাক প্রতিবেশী রাষ্ট্র কুয়েত আক্রমণ করে এবং জোরপূর্বক দখল করে নেয়। ইরাককে দমনের জন্য তার চেয়েও শক্তিশালী আমেরিকা ইরাকে হামলা চালায়।

Dhaka · 2024

উত্তর

পুকুরে বড় মাছগুলো শক্তির দাপটে ছোট ছোট মাছ ধরে খেয়ে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে মাৎস্যন্যায় বলে।

উত্তর

পাল বংশের রাজত্বকালে উত্তর ভারতে আধিপত্য বিস্তার নিয়ে তিনটি রাজবংশের মধ্যে প্রতিযোগিতা চলছিল। একটি বাংলার পাল, অন্যটি রাজপুতনার গুর্জর প্রতিহার এবং তৃতীয়টি দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট। ইতিহাসে আধিপত্য বিস্তারের এ যুদ্ধ ত্রিশক্তির সংঘর্ষ নামে পরিচিত।

উত্তর

অনুচ্ছেদ-১-এ প্রাচীন বাংলার শাসক শশাঙ্কের মৃত্যু পরবর্তী মাৎস্যন্যায় অবস্থার চিত্র ফুটে উঠেছে।উদ্দীপকে উল্লিখিত মিয়ানমারের সামরিক জান্তা সরকার রাখাইন রাজ্যের জনগণের বাড়িঘর পুড়িয়ে দেয় এবং শিশু, নারী ও পুরুষ অনেককে হত্যা করে। ফলে তারা বাংলাদেশে পালিয়ে আসে উদ্দীপকের সাথে পাঠ্যবইয়ের মাৎস্যন্যায়ের মিল রয়েছে। শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক অন্ধকার যুগের সূচনা হয়। দীর্ঘদিন বাংলায় কোনো যোগ্য শাসক ছিল না। ফলে সমগ্র বাংলায় বিশৃঙ্খলতা ও অরাজকতা দেখা দেয়। একদিকে ভাস্কর বর্মণ ও হর্ষবর্ধনের হাতে গৌড় রাজ্য ছিন্নভিন্ন হয়ে যায় অপরদিকে, ভূস্বামীরা প্রত্যেকেই বাংলার রাজা হওয়ার কল্পনায় একে অন্যের সাথে সংঘাতে মেতে ওঠে। এ অরাজকতার সময়কালকে পাল তাম্রশাসনে মাৎস্যন্যায় বলে আখ্যায়িত করা হয়। পুকুরের বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে মাৎস্যন্যায় বলে। এ অরাজকতার যুগ চলে একশ বছরব্যাপী। তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-১-এর সাথে মাৎস্যন্যায়ের চিত্র ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকের দ্বিতীয় অনুচ্ছেদের সাথে আমার পাঠ্যবইয়ের রাজা শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় যে মাৎস্যন্যায় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার মিল পাওয়া যায়। যেখানে জোর যার মুল্লুক তার প্রবাদের প্রতিফলন পাওয়া যায়।শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক অন্ধকার যুগের সূচনা হয়। দীর্ঘদিন বাংলায় কোনো যোগ্য শাসক ছিল না। ফলে রাজ্যে বিশৃঙ্খলতা ও অরাজকতা দেখা দেয়। ফলে জোর যার মুল্লুক তার অবস্থার সৃষ্টি হয়। সমাজের সবলরা দুর্বলদের ওপর অত্যাচার করে ও সর্বস্ব কেড়ে নেয়। একদিকে হর্ষবর্ধন ও ভাস্কর বর্মণের হাতে গৌড় রাজ্য ছিন্নভিন্ন হয়ে যায়। অন্যদিকে, ভূস্বামীরা প্রত্যেকেই বাংলার রাজা হওয়ার কল্পনাতে একে অন্যের সাথে সংঘাতে মেতে ওঠে। পুকুরে বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে বলে মাৎস্যন্যায়। এসময় সবল অধিপতিরা বাংলার ছোট ছোট অঞ্চলগুলোকে গ্রাস করছিল।উদ্দীপকে মধ্যপ্রাচ্যে ইরাক শক্তিশালী রাষ্ট্র। ১৯৯১ সালে ইরাক প্রতিবেশী রাষ্ট্র কুয়েত আক্রমণ করে এবং জোরপূর্বক দখল করে নেয়। ইরাককে দমনের জন্য তার চেয়েও শক্তিশালী আমেরিকা ইরাকে। হামলা চালায়। যা ছোট মাছকে বড় মাছ গিলে খাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করে এবং সবলরা দুর্বলদের গ্রাস করে।তাই বলা যায়, জোর যার মুল্লুক তার প্রবাদের সাথে আমার পাঠ্যবইয়ের মাৎস্যন্যায়ের মিল খুঁজে পাওয়া যায়।
SSCবাংলাদেশের ইতিহাস
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তাদের মধ্যে একজন তারামন বিবি, অন্যজন-

Dinajpur · 2019

  • সিতারা বেগম
  • প্রীতিলতা
  • কল্পনা দত্ত
  • নাদিয়া চৌধুরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত আন্দোলন বাঙালিদের- i. জাতীয়তাবোধে উজ্জীবিত করেছিল ii. বিদেশী শত্রুর হাত থেকে রক্ষা করেছিল iii. অধিকার সম্পর্কে সচেতন করেছিল নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত অনুচ্ছেদটি কোন আন্দোলনের শহিদদের কথা স্মরণ করিয়ে দেয়?

Dinajpur · 2019

  • ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন
  • ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
  • ১৯৫২ সালের ভাষা আন্দোলন
  • ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

Dinajpur · 2019

  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • তাজউদ্দিন আহমদ
  • এ.এইচ.এম. কামরুজ্জামান
  • এম. মনসুর আলী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?

Dinajpur · 2019

  • নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছিল বলে
  • ২১ দফা দাবি প্রভাব ফেলার কারণে
  • যুক্তফ্রন্ট বিপুল ভোটে বিজয়ী হওয়ার কারণে
  • শোষণের বিরুদ্ধে জনগণ রায় দিয়েছিল বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.দ্বৈত শাসনের ফলে-

Dinajpur · 2019

  • নবাবের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল
  • সামাজিক উন্নয়ন হয়েছিল
  • দেশের অর্থনীতি ভেঙ্গে পড়েছিল
  • প্রশাসনিক ক্ষেত্রে উন্নতি হয়েছিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?

Dinajpur · 2019

  • নওয়াব আবদুল লতিফ
  • হাজি শরিয়তউল্লাহ
  • ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
  • হাজি মুহাম্মদ মহসিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?

Dinajpur · 2019

  • আলী নগরের সন্ধির পর
  • সিরাজউদ্দৌলার পতনের পর
  • দেওয়ানি লাভের পর
  • মীর কাশিমের পরাজয়ের পর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' সংগীতটি রচনা করেন?

Dinajpur · 2019

  • ১৮৫৭ সালের সংগ্রামের পর
  • বঙ্গভঙ্গের পর
  • বাংলা চুক্তির পর
  • লাহোর প্রস্তাবের পর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবে স্বীকৃত হয়েছে?

Dinajpur · 2019

  • ষাট গম্বুজ মসজিদ
  • কদম রসুল
  • বড় সোনা মসজিদ
  • আদিনা মসজিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ সড়ক আইনের ধারাগুলো ব্যানারে লিখে এলাকার বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দিলেন, যাতে জনগণ এই আইন মেনে চলতে পারে। Q. কোন সভ্যতার শিক্ষা নিয়ে চেয়ারম্যান সাহেব আইনের ধারাগুলো ঝুলিয়ে রেখেছিলেন?

Dinajpur · 2019

  • মিশরীয়
  • সিন্ধু
  • গ্রিক
  • রোমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

Dinajpur · 2019

  • বৈদিক
  • অপভ্রংশ
  • সংস্কৃত
  • প্রাকৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?দ্বৈত শাসনের ফলে-'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসিমুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।