ছক-২ নির্দেশিত ব্যক্তি শুধু একজন দক্ষ শাসকই নন যথেষ্ট পান্ডিত্যের অধিকারী ছিলেন- উত্তরের সপক্ষে তোমার মতামত দাও।
উত্তর: ছক-২ নির্দেশিত ব্যক্তি হলেন রাজা বল্লাল সেন। কেননা তিনি চালুক্য রাজকন্যাকে বিয়ে করেন, অন্য ধর্মের পৃষ্ঠপোষকতা করেন এবং পুত্র লক্ষ্মণ সেনের হাতে ক্ষমতা দিয়ে ত্রিবেনীতে শেষ জীবন অতিবাহিত করেন। তিনি শাসক হিসেবে দক্ষ ছিলেন পাশাপাশি যথেষ্ট পাণ্ডিত্যের অধিকারী ছিলেন।বিজয় সেনের মৃত্যুর পর তার পুত্র বল্লাল সেন ১১৬০ খ্রিষ্টাব্দে সেন বংশের সিংহাসনে আরোহণ করেন। তার রাজত্বকালে তিনি শুধু পিতৃরাজ্যই রক্ষা করেননি, মগধ ও মিথিলাও সেন রাজ্যভুক্ত করে সেন শাসন শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেন। অন্যান্য উপাধির সাথে বল্লাল সেন নিজের নামের সাথে 'অরিরাজ নিঃশঙ্ক শঙ্কর' উপাধি গ্রহণ করেছিলেন। বৃদ্ধ বয়সে পুত্র লক্ষণ সেনের হাতে রাজ্যভার অর্পণ করে স্ত্রীকে সাথে নিয়ে ত্রিবেনীর নিকট গঙ্গাতীরে বানপ্রস্থ অবলম্বন করে শেষ জীবন অতিবাহিত করেন। বল্লাল সেন ছিলেন একজন সুদক্ষ যোদ্ধা এবং রণক্ষেত্রে তিনি নৈপুণ্যের পরিচয় দিয়েছিলেন। যার ফলে তিনি সেন বংশের রাজ্য বিস্তারে অবদান রাখতে সক্ষম হয়েছিলেন। বল্লাল সেন অত্যন্ত সুপণ্ডিত ছিলেন। বিদ্যা ও বিদ্ব্যানের প্রতি তার যথেষ্ট অনুরাগ ছিল। তার একটি বিশাল গ্রন্থাগার ছিল। কবি বা লেখক হিসেবে সংস্কৃত সাহিত্যে তার দান অপরিসীম। তিনি 'দানসাগর' ও 'অদ্ভুতসাগর' নামে দুটি গ্রন্থ রচনা করেন। তার পূর্বে বাংলায় কোনো প্রাচীন রাজা এরূপ লেখনী প্রতিভার পরিচয় দিতে পারেননি। গ্রন্থদ্বয় তার আমলের ইতিহাসের অতীব মূল্যবান উপকরণ। তিনি ছিলেন তন্ত্র হিন্দুধর্মের পৃষ্ঠপোষক। হিন্দু সমাজকে নতুন করে গঠন করার উদ্দেশ্যে কৌলীন্য প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
ছক-২ নির্দেশিত ব্যক্তি শুধু একজন দক্ষ শাসকই নন যথেষ্ট পান্ডিত্যের অ…
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর