অনুচ্ছেদ-১ এ বর্ণিত বিষয়টি প্রাচীন বাংলার যে দিকটি নির্দেশ করছে তার বর্ণনা দাও।
উত্তর: অনুচ্ছেদ-১ এ বর্ণিত বিষয়টি প্রাচীন বাংলার পাল বংশের পতনকে নির্দেশ করেছে। মাৎস্যন্যায়ের অবসান ঘটিয়ে গোপাল সিংহাসনে আরোহণ করেন। এরপর পাল বংশ প্রায় ৪০০ বছর বাংলায় রাজত্ব করে। ধর্মপাল ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ রাজা, যিনি গোপালের পর পাল বংশের রাজত্ব করেন। ধর্মপালের পর দেবপাল সিংহাসনে বসে রাজ্যের সীমা বিস্তারে সফল হয়। কিন্তু তার মৃত্যুর পর পাল সাম্রাজ্যের পতন শুরু হয়। এ অবস্থায় মহীপাল এসে কিছুটা রক্ষা করলেও তিনি কোনো যোগ্য উত্তরসূরি রেখে যেতে পারেননি। তাই তার মৃত্যুর সঙ্গে সঙ্গে সাম্রাজ্য ভেঙে যেতে শুরু করে। দুর্বল রাজাদের সময় সুদীর্ঘকাল একের পর এক বিদেশি আক্রমণ মোকাবিলা করতে পাল সাম্রাজ্য যখন বিপর্যস্ত তখন রাজ্যের ভেতরেও অনৈক্য দেখা দেয়। অবশেষে বিজয় সেনের সিংহাসনের আরোহণের মধ্য দিয়ে পাল সাম্রাজ্যের পতন হয়। । উদ্দীপকের রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলামের মৃত্যুর পর তার পুত্র শাহ আলম চেয়ারম্যান হন। কিন্তু শাহ আলম যোগ্যতার পরিচয় না দিতে পারায় পরবর্তী নির্বাচনে পরাজিত হন, যা প্রাচীন বাংলার পাল বংশের পতনের সাথে সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
অনুচ্ছেদ-১ এ বর্ণিত বিষয়টি প্রাচীন বাংলার যে দিকটি নির্দেশ করছে তার…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর