শেয়ারFacebookWhatsApp

নারী জাগরণের ক্ষেত্রে চিত্র 'খ'-এ প্রদর্শিত মনীষীর অবদান বিশ্লেষণ কর।

উত্তর: নারী জাগরণের ক্ষেত্রে চিত্র 'খ' প্রদর্শিত মনীষী তথা বেগম রোকেয়ার অবদান অপরিসীম। তাকে বাঙালি নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী হিসেবে অভিহিত করা হয়।বেগম রোকেয়া সমাজের অবহেলিত নারীদের পক্ষে তখনই কলম ধরেছিলেন যখন নারীরা শিক্ষা অর্জনের অধিকার পেত না, তাদেরকে পর্দার অন্তরালে থাকতে হতো, পুরুষরা ছিল পরিবারের কর্তা আর নারীদেরকে পুরুষের সমকক্ষ ভাবা হতো না। বেগম রোকেয়া তার 'মতিচুর' গ্রন্থে নারী পুরুষের সমকক্ষতার যুক্তি দিয়ে নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্বাবলম্বিতা অর্জন করে সম-অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। তিনি তার প্রবন্ধ, গল্প ও উপন্যাসের মধ্য দিয়ে নারী শিক্ষার প্রয়োজনীয়তা আর লিঙ্গ সমতার পক্ষে যুক্তি তুলে ধরেছেন। তার স্বামীর মৃত্যুর পর তিনি স্বামীর নামে ভাগলপুরে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন। ১৯১১ সালে তিনি কোলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমারি স্কুল স্থাপন করেন। ১৯৩১ সালে এটি উচ্চ ইংরেজি গার্লস স্কুলে উন্নীত হয়। নারী অধিকার প্রতিষ্ঠার জন্য ১৯১৬ সালে কোলকাতায় আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করেন।পরিশেষে বলা যায়, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের হাত ধরেই বাংলার মুসলিম জাগরণ সূচিত হয় এবং বর্তমান নারী সমাজের অগ্রগতিতে তার অবদান অপরিসীম।

SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল

নারী জাগরণের ক্ষেত্রে চিত্র 'খ'-এ প্রদর্শিত মনীষীর অবদান বিশ্লেষণ কর।

Comilla · 2025

উত্তর

ফকির আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ফকির মজনু শাহ।

উত্তর

ইসলাম ধর্মকে কুসংস্কার ও অনৈতিক আচরণ মুক্ত করাই ফরায়েজি আন্দোলনের মূল কারণ ছিল। ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তউল্লাহ উপলব্ধি করেন যে, মুসলমানরা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে গেছে। তাই তিনি মুসলমানদের মধ্যে ইসলামের প্রকৃত শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য ফরায়েজি আন্দোলন করেছিলেন।

উত্তর

চিত্র 'ক' তে হেনরি লুই ডিরোজিও-এর প্রতিচ্ছবি ফুটে উঠেছে।তিনি ইয়াং বেঙ্গল মুভমেন্টের মাধ্যমে সমাজব্যবস্থার ব্যাপক পরিবর্তন করেন। তিনি যুবকদের মনে একটি আধুনিক বৈপ্লবিক ধারণা ছড়িয়ে দেন। ডিরোজিও ছিলেন রেনেসাঁ যুগে বাঙালি যুব সমাজের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী 'ইয়াং বেঙ্গল' আন্দোলনের প্রবক্তা। ইয়াং বেঙ্গল আন্দোলনের নাম থেকেই এর লক্ষ্য ও উদ্দেশ্য উপলব্ধি করা যায়। ইয়াং বেঙ্গল অর্থ হলো বাংলার যুব সমাজ। বাংলার যুবকদের মধ্যে সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে এ আন্দোলন পরিচালিত হয়। এ আন্দোলনের লক্ষ্য ছিল সামাজিক বৈষম্য, বর্ণপ্রথা, সামাজিক কুসংস্কার ইত্যাদির বিরুদ্ধে যুবকদের জাগিয়ে তোলা। এর ফলে যুবকেরাই শুধু এ বিষয়ে সচেতন হবে তা নয়, পাশাপাশি সামাজিকভাবে এসব বিষয়ে জনগণকে সচেতন করে তুলবে। এ আন্দোলনের লক্ষ্য ছিল সনাতনপন্থি হিন্দু ও গোঁড়াপন্থি খ্রিষ্টানদের ধর্মবিশ্বাসের মূলে আঘাত হানা। এ লক্ষ্যে ১৮২৮ সালে প্রতিষ্ঠিত একাডেমি অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইয়াং বেঙ্গল আন্দোলনের তরুণদের এ শিক্ষা দেওয়া হয়' যে, যুক্তিহীন বিশ্বাস হলো মৃত্যুর সমান। ১৮৩০ সালে ডিরোজিওর অনুপ্রেরণায় হিন্দু কলেজের ছাত্ররা 'প্রার্থেনন' নামে একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করে। তিনি ১৮৩১ সালে 'হিসপাবাস' নামক একটি পত্রিকা সম্পাদনা এবং 'ইস্ট ইন্ডিয়া' নামে একটি দৈনিক পত্রিকা প্রকাশ করেন। ডিরোজিওর মৃত্যুর পর তার অনুসারী ছাত্ররা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে থাকে।

উত্তর

নারী জাগরণের ক্ষেত্রে চিত্র 'খ' প্রদর্শিত মনীষী তথা বেগম রোকেয়ার অবদান অপরিসীম। তাকে বাঙালি নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী হিসেবে অভিহিত করা হয়।বেগম রোকেয়া সমাজের অবহেলিত নারীদের পক্ষে তখনই কলম ধরেছিলেন যখন নারীরা শিক্ষা অর্জনের অধিকার পেত না, তাদেরকে পর্দার অন্তরালে থাকতে হতো, পুরুষরা ছিল পরিবারের কর্তা আর নারীদেরকে পুরুষের সমকক্ষ ভাবা হতো না। বেগম রোকেয়া তার 'মতিচুর' গ্রন্থে নারী পুরুষের সমকক্ষতার যুক্তি দিয়ে নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্বাবলম্বিতা অর্জন করে সম-অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। তিনি তার প্রবন্ধ, গল্প ও উপন্যাসের মধ্য দিয়ে নারী শিক্ষার প্রয়োজনীয়তা আর লিঙ্গ সমতার পক্ষে যুক্তি তুলে ধরেছেন। তার স্বামীর মৃত্যুর পর তিনি স্বামীর নামে ভাগলপুরে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন। ১৯১১ সালে তিনি কোলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমারি স্কুল স্থাপন করেন। ১৯৩১ সালে এটি উচ্চ ইংরেজি গার্লস স্কুলে উন্নীত হয়। নারী অধিকার প্রতিষ্ঠার জন্য ১৯১৬ সালে কোলকাতায় আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করেন।পরিশেষে বলা যায়, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের হাত ধরেই বাংলার মুসলিম জাগরণ সূচিত হয় এবং বর্তমান নারী সমাজের অগ্রগতিতে তার অবদান অপরিসীম।
SSCবাংলাদেশের ইতিহাস
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তাদের মধ্যে একজন তারামন বিবি, অন্যজন-

Dinajpur · 2019

  • সিতারা বেগম
  • প্রীতিলতা
  • কল্পনা দত্ত
  • নাদিয়া চৌধুরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত আন্দোলন বাঙালিদের- i. জাতীয়তাবোধে উজ্জীবিত করেছিল ii. বিদেশী শত্রুর হাত থেকে রক্ষা করেছিল iii. অধিকার সম্পর্কে সচেতন করেছিল নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত অনুচ্ছেদটি কোন আন্দোলনের শহিদদের কথা স্মরণ করিয়ে দেয়?

Dinajpur · 2019

  • ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন
  • ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
  • ১৯৫২ সালের ভাষা আন্দোলন
  • ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

Dinajpur · 2019

  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • তাজউদ্দিন আহমদ
  • এ.এইচ.এম. কামরুজ্জামান
  • এম. মনসুর আলী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?

Dinajpur · 2019

  • নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছিল বলে
  • ২১ দফা দাবি প্রভাব ফেলার কারণে
  • যুক্তফ্রন্ট বিপুল ভোটে বিজয়ী হওয়ার কারণে
  • শোষণের বিরুদ্ধে জনগণ রায় দিয়েছিল বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.দ্বৈত শাসনের ফলে-

Dinajpur · 2019

  • নবাবের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল
  • সামাজিক উন্নয়ন হয়েছিল
  • দেশের অর্থনীতি ভেঙ্গে পড়েছিল
  • প্রশাসনিক ক্ষেত্রে উন্নতি হয়েছিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?

Dinajpur · 2019

  • নওয়াব আবদুল লতিফ
  • হাজি শরিয়তউল্লাহ
  • ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
  • হাজি মুহাম্মদ মহসিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?

Dinajpur · 2019

  • আলী নগরের সন্ধির পর
  • সিরাজউদ্দৌলার পতনের পর
  • দেওয়ানি লাভের পর
  • মীর কাশিমের পরাজয়ের পর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' সংগীতটি রচনা করেন?

Dinajpur · 2019

  • ১৮৫৭ সালের সংগ্রামের পর
  • বঙ্গভঙ্গের পর
  • বাংলা চুক্তির পর
  • লাহোর প্রস্তাবের পর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবে স্বীকৃত হয়েছে?

Dinajpur · 2019

  • ষাট গম্বুজ মসজিদ
  • কদম রসুল
  • বড় সোনা মসজিদ
  • আদিনা মসজিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ সড়ক আইনের ধারাগুলো ব্যানারে লিখে এলাকার বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দিলেন, যাতে জনগণ এই আইন মেনে চলতে পারে। Q. কোন সভ্যতার শিক্ষা নিয়ে চেয়ারম্যান সাহেব আইনের ধারাগুলো ঝুলিয়ে রেখেছিলেন?

Dinajpur · 2019

  • মিশরীয়
  • সিন্ধু
  • গ্রিক
  • রোমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

Dinajpur · 2019

  • বৈদিক
  • অপভ্রংশ
  • সংস্কৃত
  • প্রাকৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?দ্বৈত শাসনের ফলে-'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসিমুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।