চিত্রের স্থাপত্যটি কোন শাসকের কথা স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্র সোমপুর বিহার রাজা ধর্মপালের সময়কালকে (৭৮১-৮২১ খ্রি.) স্মরণ করিয়ে দেয়।পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের পর তথা পুত্র ধর্মপাল ৭৮১ খ্রিষ্টাব্দে পাল বংশের ক্ষমতায় আসেন। পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল পিতা গোপালের মতো বৌদ্ধ ছিলেন। পাল রাজাদের মধ্যে ধর্মপালই সর্বোচ্চ সার্বভৌম উপাধি পরমেশ্বর, পরমভট্টারক, মহারাজাধিরাজ উপাধি ধারণ করেছিলেন। ধর্মপাল তার শাসনামলে বেশকিছু বৌদ্ধ শিক্ষাকেন্দ্র ও বিহার নির্মাণ করেছিলেন যার মধ্যে উল্লেখযোগ্য হলো সোমপুর বিহার। নাটোর জেলার পাহাড়পুর নামক স্থানে তিনি এ বিশাল বিহার প্রতিষ্ঠা করেন। এ স্থাপত্যকর্মটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্বসভ্যতার নিদর্শন (ওয়ার্ল্ড হ্যারিটেজ) হিসেবে স্বীকৃত হয়েছে। এ বিহারের ন্যায় প্রকাণ্ড বিহার ভারতবর্ষের আর কোথাও এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি।সুতরাং উদ্দীপকের চিত্রের সোমপুর বিহার ধর্মপালের শাসনামলের কথা স্মরণ করিয়ে দেয়।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
চিত্রের স্থাপত্যটি কোন শাসকের কথা স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর