তথ্য-'খ'-এ যে নবাবের কথা বলা হয়েছে তার রাজস্ব সংস্কারের কর্মকাণ্ড বিশ্লেষণ কর।
উত্তর: তথ্য-'খ'-এ নবাব মুর্শিদকুলি খানের কথা বলা হয়েছে। তিনি রাজস্ব সংস্কার করে অমর হয়ে আছেন।১৭০০ সালে বাংলার ক্ষমতায় আসেন মুর্শিদকুলি খান। তিনি ১৭২৭সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। প্রথমে তাকে বাংলার দেওয়ান হিসেবে নিয়োগ দেওয়া হয়। দেওয়ানের কাজ ছিল সুবার রাজস্ব আদায় ও অর্থনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা। সম্রাট ফররুখ শিয়ারের রাজত্বকালে মুর্শিদ কুলি খান বাংলার সুবাদার নিযুক্ত হন। রাজস্ব সংস্কার মুর্শিদ কুলি খানের সর্বাধিক আলোচিত কীর্তি। তিনি ভূমি জরিপ করে রায়তদের সামর্থ্য অনুযায়ী রাজস্ব নির্ধারণ করেছিলেন। রাজস্ব আদায়কে নিশ্চিত ও নিয়মিত করার জন্য তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তিনি কর্মচারীদের সাহায্যে ভূমির প্রকৃত উৎপাদিকা শক্তি ও বাণিজ্য করের সঠিক তথ্য সংগ্রহ করতেন। এ পদ্ধতিতে মধ্যস্থ ব্যক্তিদের দ্বারা প্রজাদের হয়রানির কোনো সুযোগ ছিল না। তার রাজস্ব সংস্কারের ব্যবস্থাকে মালজামিনি ব্যবস্থা বলা হয়। এর মাধ্যমে রাজস্ব আদায়ে মুর্শিদ কুলি খান নির্দিষ্ট ব্যবস্থা প্রর্বতন করেন। মুর্শিদ কুলি খান দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ব্যবসা বাণিজ্যে প্রসারের গুরুত্ব বিশেষভাবে উপলব্ধি করেছিলেন। ব্যবসায়ীরা যাতে নির্দিষ্ট হারে প্রচলিত কর প্রদান করে এবং তাদের প্রতি যাতে কোনো অবিচার করা না হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য সংশ্লিষ্ট কর্মচারীদের তিনি নির্দেশ দিয়েছিলেন। তার পৃষ্ঠপোষকতার কারণেই বাংলার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হয়েছিল। কলকাতা, চুঁচুড়া ও চন্দননগর বিভিন্ন বিদেশি বণিকদের ব্যবসায় কেন্দ্র হিসেবে গড়ে ওঠে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
তথ্য-'খ'-এ যে নবাবের কথা বলা হয়েছে তার রাজস্ব সংস্কারের কর্মকাণ্ড ব…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর