চিত্র 'ক' সমাজব্যবস্থার পরিবর্তনে যে ভূমিকার কথা যুবকদের স্মরণ করিয়ে দেয় তা ব্যাখ্যা কর।
উত্তর: চিত্র 'ক' তে হেনরি লুই ডিরোজিও-এর প্রতিচ্ছবি ফুটে উঠেছে।তিনি ইয়াং বেঙ্গল মুভমেন্টের মাধ্যমে সমাজব্যবস্থার ব্যাপক পরিবর্তন করেন। তিনি যুবকদের মনে একটি আধুনিক বৈপ্লবিক ধারণা ছড়িয়ে দেন। ডিরোজিও ছিলেন রেনেসাঁ যুগে বাঙালি যুব সমাজের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী 'ইয়াং বেঙ্গল' আন্দোলনের প্রবক্তা। ইয়াং বেঙ্গল আন্দোলনের নাম থেকেই এর লক্ষ্য ও উদ্দেশ্য উপলব্ধি করা যায়। ইয়াং বেঙ্গল অর্থ হলো বাংলার যুব সমাজ। বাংলার যুবকদের মধ্যে সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে এ আন্দোলন পরিচালিত হয়। এ আন্দোলনের লক্ষ্য ছিল সামাজিক বৈষম্য, বর্ণপ্রথা, সামাজিক কুসংস্কার ইত্যাদির বিরুদ্ধে যুবকদের জাগিয়ে তোলা। এর ফলে যুবকেরাই শুধু এ বিষয়ে সচেতন হবে তা নয়, পাশাপাশি সামাজিকভাবে এসব বিষয়ে জনগণকে সচেতন করে তুলবে। এ আন্দোলনের লক্ষ্য ছিল সনাতনপন্থি হিন্দু ও গোঁড়াপন্থি খ্রিষ্টানদের ধর্মবিশ্বাসের মূলে আঘাত হানা। এ লক্ষ্যে ১৮২৮ সালে প্রতিষ্ঠিত একাডেমি অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইয়াং বেঙ্গল আন্দোলনের তরুণদের এ শিক্ষা দেওয়া হয়' যে, যুক্তিহীন বিশ্বাস হলো মৃত্যুর সমান। ১৮৩০ সালে ডিরোজিওর অনুপ্রেরণায় হিন্দু কলেজের ছাত্ররা 'প্রার্থেনন' নামে একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করে। তিনি ১৮৩১ সালে 'হিসপাবাস' নামক একটি পত্রিকা সম্পাদনা এবং 'ইস্ট ইন্ডিয়া' নামে একটি দৈনিক পত্রিকা প্রকাশ করেন। ডিরোজিওর মৃত্যুর পর তার অনুসারী ছাত্ররা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে থাকে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
চিত্র 'ক' সমাজব্যবস্থার পরিবর্তনে যে ভূমিকার কথা যুবকদের স্মরণ করিয়…
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর