"উদ্দীপকে শাকিল কোরেশীর ক্ষমতা দখল প্রাচীন বাংলায় মুসলিম শাসনের গোড়াপত্তনের চিত্র" উক্তিটি সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে শাকিল কোরেশীর ক্ষমতা দখল প্রাচীন বাংলায় মুসলিম শাসনের গোড়াপত্তনের চিত্র – উক্তিটি যথার্থ। -বখতিয়ার খলজি উত্তর আফগানিস্তানের গরমসির (আধুনিক দাসত-ই মার্গ) এর বাসিন্দা ছিলেন। তিনি ১১৯৫ সালে নিজ জন্মভূমির মায়া ত্যাগ করে জীবিকার অন্বেষণে গজনিতে আসেন। সেখানে তিনি শিহাবউদ্দিন ঘোরীর সৈন্য বিভাগে চাকরিপ্রার্থী হয়ে ব্যর্থ হন। কারণ তিনি ছিলেন খাটো, লম্বা হাত ও কুৎসিত চেহারার অধিকারী। গজনিতে ব্যর্থ হয়ে বখতিয়ার দিল্লিতে সুলতান কুতুবউদ্দিন আইবেকের দরবারে উপস্থিত হন। এখানেও তিনি ব্যর্থ হন। এরপর তিনি বদাউনে যান। অল্পকাল পর তিনি বদাউন ত্যাগ করে অযোধ্যা যান। সেখানকার শাসনকর্তা হুসামউদ্দিনের অধীনে তিনি পর্যবেক্ষকের দায়িত্বে নিযুক্ত হন। বখতিয়ারের সাহস ও বুদ্ধিমত্তায় সন্তুষ্ট হয়ে হুসামউদ্দিন তাকেভাগবত ও ভিউলি নামক দুটি পরগনার জায়গির দান করেন। তিনিপার্শ্ববর্তী অঞ্চলে আক্রমণ চালিয়ে দক্ষিণ বিহারের এক প্রাচীর ঘেরাওদন্তপুর দুর্গ দখল করেন। যা বর্তমানে বিহার নামে পরিচিত। এসময়তার বীরত্বের কথা চারদিকে ছড়িয়ে পড়লে অনেক ভাগ্যান্বেষী মুসলমানতার দলে যোগদান করে। একসময় তিনি নদীয়া আক্রমণ করারপরিকল্পনা গ্রহণ করেন। মাত্র ১৭/১৮ জন সৈন্য নিয়ে বখতিয়ার খলজি'মধ্যাহ্নভোজে ব্যস্ত রাজা লক্ষণ সেনকে পরাজিত করে নদীয়া বিজয়করেন। যার ফলে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। এ শাসন প্রায়সাড়ে পাঁচ শত বছরের অধিককাল স্থায়ী হয়েছিল। পরিশেষে বলা যায়, উদ্দীপকের শাকিল কোরেশীর ক্ষমতা দখল বখতিয়ার খলজির বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
"উদ্দীপকে শাকিল কোরেশীর ক্ষমতা দখল প্রাচীন বাংলায় মুসলিম শাসনের গোড়…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর