উক্ত শাসকই ছিলেন ঐ বংশের শ্রেষ্ঠ শাসক- উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: উক্ত শাসক তথা ধর্মপাল ছিলেন প্রাচীন বাংলার ইতিহাসের শ্রেষ্ঠ শাসকদের অন্যতম। -মন্তব্যটি যথার্থ ও যুক্তিযুক্ত।গোপালের মৃত্যুর পর ধর্মপাল বাংলার ৭৮১ খ্রিষ্টাব্দে সিংহাসনে বসেন। পাল রাজাদের মধ্যে তিনিই ছিলেন সর্বশ্রেষ্ঠ। বাংলা ও বিহারব্যাপী তার শাসন প্রতিষ্ঠিত ছিল। তিনি বারানসি জয় করে গঙ্গা ও যমুনার মধ্যবর্তী অঞ্চল পর্যন্ত রাজ্য বিস্তার করেন। কেউ কেউ মনে করেন ধর্মপাল নেপাল জয় করেছিলেন। তিনি প্রায় ৪০ বছর (৭৮১-৮২১ খ্রি.) রাজত্ব করেন। পিতার মতো রাজা ধর্মপাল বৌদ্ধধর্মের অনুসারী ছিলেন। পাল রাজাদের মধ্যে তিনিই সর্বোচ্চ সার্বভৌম ক্ষমতার অধিকারী হন। তিনি পরমেশ্বর, পরভট্টারক, মহারাজাধিরাজ উপাধি ধারণ করেছিলেন। তিনি ভাগলপুরে বিক্রমশীল বিহার নির্মাণ করেন, যা ভারতবর্ষে বিখ্যাত বৌদ্ধবিহার ও শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এছাড়াও তিনি পাহাড়পুরে সোমপুর বিহার নামে আরেকটি বিহার নির্মাণ করেন, যা বর্তমানে বিশ্বসভ্যতার নিদর্শন হিসেবে স্বীকৃত। তারনাথের মতে ধর্মপাল ৫০টি শিক্ষাকেন্দ্র নির্মাণ করেন। তিনি নিজে বৌদ্ধধর্মের হলেও অন্যান্য ধর্মের প্রতি তার কোনো বিদ্বেষ ছিল না। এমনকি ধর্মপালের প্রধানমন্ত্রী গর্গ ছিলেন একজন ব্রাহ্মণ। পঞ্চাশ বছর পূর্বের অরাজকতা দূর করে তিনি প্রবল শক্তিশালী একজন শাসক হিসেবে আবির্ভূত হয়েছিলেন।পরিশেষে বলা যায়, চিত্রের সোমপুর বিহারের নির্মাতা তথা ধর্মপাল ছিলেন প্রাচীন বাংলার পাল বংশের শ্রেষ্ঠ শাসক।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উক্ত শাসকই ছিলেন ঐ বংশের শ্রেষ্ঠ শাসক- উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর