উদ্দীপকের কমল সরকারের সাথে প্রাচীন বাংলার যে শাসকের মিল পাওয়া যায় তার কর্মকান্ড ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের কমল সরকারের সাথে প্রাচীন বাংলার সেন বংশের লক্ষ্মণ সেনের মিল পাওয়া যায়।উদ্দীপকের 'X [গণিত] অঞ্চলের শাসক কমল সরকার নিজে সুপণ্ডিত ও জ্ঞানী শাসক ছিলেন এবং তিনি রাজ্যের রাজ্যের জ্ঞানী-গুণিদের সমাদর করতেন। প্রাসাদ ষড়যন্ত্র ও বার্ধক্যজনিত দুর্বলতার সুযোগে পার্শ্ববর্তী অঞ্চলের শাকিল কোরেশী নামক একজন মুসলমান যোদ্ধা তার রাজ্য আক্রমণ করে এবং খুব সহজেই দখল করে নেয়। যা লক্ষ্মণ সেনের কর্মকাণ্ডকে নির্দেশ করে। সেন বংশের শাসক বল্লাল সেনের মৃত্যুর পর তার পুত্র লক্ষণ সেন সিংহাসনে বসেন। পিতার ন্যায় তিনিও সুদক্ষ যোদ্ধা ছিলেন এবং রণক্ষেত্রে নৈপুণ্যের পরিচয় দেন। তিনি প্রাগ-জ্যোতিষ, গৌড়, কলিঙ্গ, কাশী, মগধ প্রভৃতি অঞ্চল সেন সাম্রাজ্যভুক্ত করেন। লক্ষণ সেন নিজে সুপণ্ডিত ও বিদ্যোৎসাহী ছিলেন। তার রাজসভায় বহু পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তিবর্গের সমাবেশ ঘটেছিল। ধোয়ী, শরণ, জয়দেব, গোবর্ধন প্রমুখ প্রসিদ্ধ কবিগণ তার সভা অলংকৃত করতেন। ভারত প্রসিদ্ধ পণ্ডিত হলায়ুধ তার প্রধানমন্ত্রী ও ধর্মীয় প্রধান ছিলেন। লক্ষণ সেন নিজে পিতার অসমাপ্ত গ্রন্থ 'অদ্ভুতসাগর' সমাপ্ত করেছিলেন। তিনি ১২০৪ খ্রিষ্টাব্দে নদীয়াতে অবস্থানকালে বখতিয়ার খলজির আক্রমণে ক্ষমতা হারান।পরিশেষে বলা যায়, উদ্দীপকের কমল সরকারের মাধ্যমে লক্ষণ সেনের চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উদ্দীপকের কমল সরকারের সাথে প্রাচীন বাংলার যে শাসকের মিল পাওয়া যায় ত…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর