দৃশ্যকল্প-২ এ উল্লিখিত 'P [গণিত] ও 'Q [গণিত] চিহ্নিত গ্রহ দুটির মধ্যে কোনটি প্রাণিকুলের বসবাসের জন্য উপযোগী? বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ উল্লিখিত 'P [গণিত] ও 'Q [গণিত] চিহ্নিত গ্রহ দুটি হলো পৃথিবী ও বৃহস্পতি। এদের মধ্যে 'P [গণিত] গ্রহে অর্থাৎ পৃথিবী গ্রহে প্রাণিকুলের বসবাসের জন্য উপযোগী। পৃথিবীতে রয়েছে জীবের বসবাসের উপযুক্ত পরিবেশ। কারণ পৃথিবীই একমাত্র গ্রহ যার বায়ুমণ্ডলে প্রয়োজনীয় অক্সিজেন, নাইট্রোজেন ও তাপমাত্রা রয়েছে। তাই এ গ্রহই হচ্ছে আদর্শ গ্রহ। সৌরজগতের অন্য কোনো গ্রহে প্রাণী ও উদ্ভিদকুলের বেঁচে থাকার জন্য বায়ু, পানি ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান সহনীয় মাত্রায় নেই। অন্যদিকে, বৃহস্পতি গ্রহের বায়ুমণ্ডল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। বায়ুমণ্ডলের উপরিভাগে তাপমাত্রা খুবই কম এবং অভ্যন্তরের তাপমাত্রা অত্যন্ত বেশি। এ গ্রহে পৃথিবীর সাতাশ ভাগের একভাগ তাপ পায়। তাই এ গ্রহে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব নয়।সুতরাং 'P [গণিত] ও 'Q [গণিত] চিহ্নিত গ্রহ দুটির মধ্যে 'P [গণিত] তথা পৃথিবী গ্রহে প্রাণিকুলের বসবাসের জন্য উপযোগী।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ উল্লিখিত 'P ও 'Q চিহ্নিত গ্রহ দুটির মধ্যে কোনটি প্র…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
