১৫ অক্টোবর তারিখে উক্ত দুটি স্থানে কি একই ঋতু বিরাজ করবে? বিশ্লেষণ করে মতামত দাও।
উত্তর: ১৫ইং অক্টোবর তারিখে উক্ত দুটি স্থানে একই ঋতু বিরাজ করবে না। পৃথিবী সূর্যকে পরিক্রমণকালে ২৩ এ সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। তাই এ সময় পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান হয়। দিনের বেলায় যে তাপ আসে রাত সমান হওয়ায় একই পরিমাণ তাপ বিকিরিত হওয়ার সুযোগ পায়। ফলে আবহাওয়াতে ঠান্ডা ও গরমের পরিমান সমান থাকে। এ সময়ে উত্তর গোলার্ধে শরৎকাল এবং দক্ষিণ গোলার্ধে বসন্তকাল বিরাজ করে। ২৩ সেপ্টেম্বর দেড় মাস আগে থেকেই উত্তর গোলার্ধে শরৎকালের সূচনা হয় এবং দেড় মাস পর পর্যন্ত স্থায়ী হয়। উদ্দীপকের 'P [গণিত] ও 'Q [গণিত] স্থান দুটি যথাক্রমে উত্তর ও দক্ষিণ গোলার্ধে অবস্থিত। দ্রাঘিমার পার্থক্য শুধু সময়ের পার্থক্য নির্ধারণ করে, ঋতু পরিবর্তনে দ্রাঘিমার পার্থক্যের কোনো ভূমিকা নেই। তবে ঋতু পরিবর্তন নির্ভর করে অক্ষাংশের ওপর। অতএব, উপরের আলোচনা থেকে বলতে পারি যেহেতু 'P [গণিত] এবং 'Q [গণিত] উত্তর ও দক্ষিণ গোলার্ধে অবস্থিত এবং অক্ষাংশের পার্থক্য সুস্পষ্ট সেহেতু ১৫ অক্টোবর তারিখে উক্ত দুটি স্থানে একই ঋতু বিরাজ করবে না।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
১৫ অক্টোবর তারিখে উক্ত দুটি স্থানে কি একই ঋতু বিরাজ করবে? বিশ্লেষণ …
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

