২১ জুন তারিখে 'A [গণিত] ও 'B [গণিত] স্থানে কি একই ঋতু বিরাজ করবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: 'A [গণিত] ও 'B [গণিত] স্থান দুটি ভিন্ন অক্ষাংশে অবস্থিত বিধায় ২১ জুন তারিখ একই ঋতু বিরাজ করবে না। ২১ জুনে গিয়ে সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিতে থাকে। ফলে ২১ জুন উত্তর অক্ষাংশে বড় দিন এবং ছোট রাত হয়। ঐ দিনই সূর্যের উত্তরায়ণের শেষ এবং তার পরের দিন থেকে পুনরায় সূর্য দক্ষিণ দিকে আসতে থাকে। দিন বড় হওয়ার কারণে উত্তর অক্ষাংশে ২১ জুনের দেড় মাস পূর্ব থেকেই গ্রীষ্মকাল শুরু হয় এবং পরের দেড় মাস পর্যন্ত গ্রীষ্মকাল স্থায়ী হয়। এই সময়ে দক্ষিণ অক্ষাংশে ঠিক বিপরীত অবস্থা দেখা যায় অর্থাৎ শীতকাল অনুভূত হয়। আবার, ২১ এ জুন থেকে দক্ষিণ মেরু সূর্যের দিকে হেলতে থাকে। উত্তর অক্ষাংশের অংশগুলো কম কিরণ পেতে থাকে এবং দক্ষিণ অক্ষাংশের অংশগুলো বেশি কিরণ পেতে থাকে। উদ্দীপকে 'A [গণিত] স্থান ২৩° উত্তর অক্ষাংশে এবং 'B [গণিত] স্থান ৩৫° দক্ষিণ অক্ষাংশে অবস্থিত। অর্থাৎ দুটি স্থান একে অপরের বিপরীত অক্ষাংশে অবস্থিত। তাই বলা যায়, ২১ জুন তারিখে 'A [গণিত] ও 'B [গণিত] স্থানে একই ঋতু বিরাজ না করে বরং দুটি ভিন্ন ঋতু বিরাজ করবে।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
২১ জুন তারিখে 'A ও 'B স্থানে কি একই ঋতু বিরাজ করবে? তোমার উত্তরের…
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
