উদ্দীপকে 'P [গণিত] চিহ্নিত গ্রহটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'P [গণিত] চিহ্নিত গ্রহটি হলো বৃহস্পতি গ্রহ। নিচে এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো: বৃহস্পতি গ্রহ সূর্য থেকে প্রায় ৭৭.৮ কোটি কিলোমিটার দূরত্বে রয়েছে। তাই পৃথিবীর সাতাশ ভাগের একভাগ তাপ পায়। বৃহস্পতির বায়ুমণ্ডল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। বায়ুমণ্ডলের উপরিভাগে তাপমাত্রা খুবই কম এবং অভ্যন্তরের তাপমাত্রা অত্যন্তবেশি (প্রায় ৩০,০০০° সেলসিয়াস)। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে ৪,৩৩১ দিন। বৃহস্পতির উপগ্রহের সংখ্যা ৬৭টি। এ গ্রহে জীবের অস্তিত্ব নেই। বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। একে গ্রহরাজ বলে। এর ব্যাস ১,৪২,৮০০ কিলোমিটার। আয়তনে পৃথিবীর চেয়ে ১,৩০০ গুণ বড়।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকে 'P চিহ্নিত গ্রহটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
