'R [গণিত] চিহ্নিত গ্রহের বৈশিষ্ট্য বর্ণনা কর।
উত্তর: 'R [গণিত] চিহ্নিত গ্রহটি হলো মঙ্গল গ্রহ। এর বৈশিষ্ট্য নিচে বর্ণনা করা হলো: মঙ্গল পৃথিবীর নিকটতম প্রতিবেশী। বছরের অধিকাংশ সময় একে দেখা যায়। খালি চোখে মঙ্গল গ্রহকে লালচে দেখায়। সূর্য থেকে এর গড় দূরত্ব ২২.৮ কোটি কিলোমিটার। এর ব্যাস ৬,৭৮৭ কিলোমিটার, যা পৃথিবীর ব্যাসের প্রায় অর্ধেক। এ গ্রহে দিনরাত্রির পরিমাণ পৃথিবীর প্রায় সমান। সূর্যের চারদিকে একবার ঘুরতে 'মঙ্গলের সময় লাগে ৬৮৭ দিন। মঙ্গল গ্রহের উপরিভাগে রয়েছে গিরিখাত ও আগ্নেয়গিরি। এ গ্রহে অক্সিজেন ও পানির পরিমাণ খুবই কম এবং কার্বন-ডাইঅক্সাইডের পরিমাণ এত বেশি যে, প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব নয়। মঙ্গলে ফোবস ও ডিমোস নামে দুটি উপগ্রহ রয়েছে।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
'R চিহ্নিত গ্রহের বৈশিষ্ট্য বর্ণনা কর।
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

