মানবজীবনে 'ক' ও 'খ' এর প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: মানবজীবনে 'ক' ও 'খ' বিভাগের উপাদানগুলো যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে। মানুষ যেখানেই বাস করুক তাকে ঘিরে একটি পারিপার্শ্বিক অবস্থা বিরাজমান। প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ। নদী, নালা, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, ঘর, বাড়ি, রাস্তাঘাট, উদ্ভিদ, প্রাণী, পানি, মাটি ও বায়ু নিয়ে গড়ে ওঠে পরিবেশ। এ পরিবেশে যেমন ভূমি, জীব ও মৃত্তিকার প্রয়োজন রয়েছে; তেমনি রাজনৈতিক অবস্থান, জনসংখ্যা এবং নগর মানবজীবনকে প্রভাবিত করে থাকে। মানবজীবনে প্রাকৃতিক ভূগোলের পৃথিবীর ভূমিরূপ, এর গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বারিমণ্ডল, জলবায়ু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানবজীবনে চলার পথে প্রতিটি ক্ষেত্রে ভূমিরূপ, প্রাণী এবং মৃত্তিকা দ্বারা প্রভাবিত হয়ে থাকে। তদ্রুপ মানব ভূগোলে রাজনৈতিক বিবর্তন, রাজনৈতিক বিভাগ ও পরিসীমা এবং বিভাগের মধ্যস্থিত ভৌগোলিক বিষয়, জনসংখ্যা, জনসংখ্যা বৃদ্ধির গতি-প্রকৃতি, তার কার্যকারণ, সামাজিক ও অর্থনৈতিক জীবনের ওপর এর প্রভাব, নগরের উৎপত্তি ও বিকাশ, নগর ও শহরের শ্রেণিবিভাগ, নগর পরিবেশ, নগরের কেন্দ্রীয় এলাকা, নগরীর বস্তি ইত্যাদি বিষয় চর্চা করা হয়। সুতরাং মানবজীবন 'ক' ও 'খ' উভয় বিভাগের প্রভাব দ্বারা চালিত হয়ে থাকে।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
মানবজীবনে 'ক' ও 'খ' এর প্রভাব বিশ্লেষণ কর।
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
