গ্রুপ-B ভূগোলের কোন শাখাকে নির্দেশ করে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের গ্রুপ-B এর উপাদানগুলো হলো সমুদ্র, সামুদ্রিক সম্পদ যা ভূগোলের সমুদ্রবিদ্যা শাখার অন্তর্ভুক্ত। নিচে তা বিশ্লেষণ করা হলো- বিভিন্ন মহাদেশের মধ্যে সমুদ্রপথে যোগাযোগ, সমুদ্রপৃষ্ঠের উত্থান, অবনমন, সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ ও লবণাক্ততা নির্ধারণ, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি সমুদ্রবিদ্যার আলোচ্য বিষয়। সমুদ্রবিদ্যা অধ্যয়নে পৃথিবীর মহাসাগরসমূহের অবস্থান, আকৃতি, তলদেশের অবস্থা, সমুদ্রস্রোত ও সমুদ্রের পানির বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি। এছাড়াও সামুদ্রিক সম্পদ যেমন- মৎস্য সম্পদ, খনিজ সম্পদ এবং পরিবহনের জন্য সমুদ্রপথের ব্যবহার ইত্যাদি সম্পর্কেও বিস্তারিত জানতে পারি। অতএব, উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি গ্রুপ-B ভূগোলের সমুদ্রবিদ্যা শাখাকে নির্দেশ করে।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
গ্রুপ-B ভূগোলের কোন শাখাকে নির্দেশ করে? বিশ্লেষণ কর।
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
