আন্তর্জাতিক তারিখ নির্ণয়ে ১৮০° দ্রাঘিমারেখার গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: আমরা জানি, ১৮০° পূর্ব দ্রাঘিমা ও ১৮০° পশ্চিম দ্রাঘিমা একই স্থান। তবে এখানে সময়ের পার্থক্য হয়ে যাচ্ছে ২৪ ঘণ্টা এবং তারিখও হয়ে যাচ্ছে দুই রকম। এই অসুবিধা দূর করার জন্য পৃথিবীর মানচিত্রে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে ১৮০° দ্রাঘিমারেখা অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখা প্রবর্তন করা হয়েছে। পশ্চিমগামী জাহাজ আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রমকালে ঘড়ির সময় একদিন যোগ করতে হবে এবং পূর্বগামী যানের ক্ষেত্রে একদিন বিয়োগ করতে হবে। সুতরাং আন্তর্জাতিক তারিখ নির্ণয়ে ১৮০° দ্রাঘিমা রেখার গুরুত্ব রয়েছে।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
আন্তর্জাতিক তারিখ নির্ণয়ে ১৮০° দ্রাঘিমারেখার গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর

