'P [গণিত] ও 'R [গণিত] নির্দেশিত গ্রহের কোনটিতে জীব বসবাসের অনুকূল পরিবেশ রয়েছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: 'P [গণিত] ও 'R [গণিত] নির্দেশিত গ্রহ দুটি হলো বুধ ও পৃথিবী। এদের মধ্যে 'R [গণিত] তথা পৃথিবী গ্রহে জীব বসবাসের অনুকূল পরিবেশ রয়েছে। বুধ সূর্যের খুব কাছাকাছি থাকায় সূর্যের আলোর তীব্রতা অনেক বেশি। বুধের মাধ্যাকর্ষণ বল এত কম যে এটি কোনো বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না। এখানে মেঘ, বৃষ্টি, বাতাস ও পানি নেই। তাই প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব নয়। অপরদিকে 'D [গণিত] অর্থাৎ পৃথিবীতে রয়েছে জীবের বসবাসের উপযুক্ত পরিবেশ। কারণ পৃথিবীই একমাত্র গ্রহ যার বায়ুমণ্ডলে প্রয়োজনীয় অক্সিজেন, নাইট্রোজেন ও তাপমাত্রা রয়েছে। যা উদ্ভিদ ও জীবজন্তু বসবাসের, উপযোগী। সৌরজগতের অন্য কোনো গ্রহে প্রাণী ও উদ্ভিদকুলের বেঁচে থাকার জন্য বায়ু, পানি ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান সহনীয় মাত্রায় নেই। সুতরাং উদ্দীপকের নির্দেশিত 'P [গণিত] ও 'R [গণিত] গ্রহের মধ্যে 'R [গণিত] গ্রহে অর্থাৎ পৃথিবী নামক গ্রহে জীব বসবাসের অনুকূল পরিবেশ বিদ্যমান রয়েছে।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
'P ও 'R নির্দেশিত গ্রহের কোনটিতে জীব বসবাসের অনুকূল পরিবেশ রয়েছে?…
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
