উদ্দীপকে উল্লিখিত 'X [গণিত] ও 'Y [গণিত] গতির মধ্যে কোনটির প্রভাবে পৃথিবীর বিভিন্ন স্থানে শীত-গ্রীষ্ম সংঘটিত হয়? বিশ্লেষণ করে মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'X [গণিত] গতি দ্বারা আহ্নিক গতি এবং 'Y [গণিত] গতি দ্বারা বার্ষিক গতিকে বোঝানো হয়েছে। 'Y [গণিত] গতি তথা বার্ষিক গতির প্রভাবে পৃথিবীর বিভিন্ন স্থানে শীত-গ্রীষ্ম সংঘটিত হয়। সূর্যের মহাকর্ষ বলের আকর্ষণে পৃথিবী নিজ অক্ষের উপর অবিরাম ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট পথে নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট সময়ে সূর্যের চারদিকে ঘুরছে। পৃথিবীর এ গতিকে বার্ষিক গতি বলে। পৃথিবীর বার্ষিক গতির জন্য সূর্যকিরণ বিভিন্ন স্থানে কমবেশি পড়ার কারণে বায়ুমণ্ডলে তাপমাত্রার পার্থক্য ঘটছে। ফলে বিভিন্ন স্থানে জলবায়ুর বিভিন্নতা হয়। আমরা জানি, সমগ্র পৃথিবীকে দুটো গোলার্ধে ভাগ করা হয়েছে। নিরক্ষরেখার উপরের দিকের অংশকে উত্তর গোলার্ধ এবং নিচের দিকের অংশকে দক্ষিণ গোলার্ধ ধরা হয়। বার্ষিক গতির প্রভাবে তাপমাত্রার যে পার্থক্য ঘটে সেজন্য উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল। আবার উত্তর গোলার্ধে যখন শীতকাল দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল। তেমনি উত্তর গোলার্ধে যখন বসন্তকাল দক্ষিণ গোলার্ধে তখন শরৎকাল। আবার উত্তর গোলার্ধে যখন শরৎকাল দক্ষিণ গোলার্ধে তখন বসন্তকাল। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান উত্তর গোলার্ধে। এখানে জুন মাসের দিকে গরম বেশি অনুভূত হয়। এই সময়ে দক্ষিণ গোলার্ধে শীতকাল। তাই বলা যায়, বার্ষিক গতির প্রভাবে পৃথিবীর বিভিন্ন স্থানে শীত-গ্রীষ্ম সংঘটিত হয়।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'X ও 'Y গতির মধ্যে কোনটির প্রভাবে পৃথিবীর বিভিন…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
