'B [গণিত] ও 'C [গণিত] জ্যোতিষ্ক দুটির বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: 'উদ্দীপকের 'B [গণিত] ও 'C [গণিত] জ্যোতিষ্ক দুটি হলো যথাক্রমে উল্কা ও শনি। নিচে এদের বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করা হলো- রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় মনে হয় যেন নক্ষত্র ছুটে যাচ্ছে বা কোনো নক্ষত্র যেন এইমাত্র খসে পড়ল। এই ঘটনাকে নক্ষত্রপতন বা তারা খসা বলে। এরা কিন্তু আসলে কোনো নক্ষত্র নয়, এদের নাম উল্কা। মহাশূন্যে অজস্র জড়পিণ্ড ভেসে বেড়ায়। এই জড়পিণ্ডগুলো অভিকর্ষ বলের আকর্ষণে প্রচন্ড গতিতে (সেকেন্ডে প্রায় ৩ কিলোমিটার) পৃথিবীর দিকে ছুটে আসে। বায়ুর সংস্পর্শে এসে বায়ুর সঙ্গে ঘর্ষণের ফলে এরা জ্বলে ওঠে। ফলে এদের ছুটন্ত তারা বলে মনে হয়। বেশিরভাগ উল্কাপিণ্ডই আকারে বেশ ক্ষুদ্র। শনি হলো সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। এটি গ্যাসের তৈরি বিশাল এক গোলক। সূর্য থেকে শনি গ্রহের দূরত্ব ১৪৩ কোটি কি.মি.। এর ব্যাস ১,২০,০০০ কি.মি.। এর ভূত্বক বরফে ঢাকা এবং এর বায়ুমণ্ডলে আছে হাইড্রোজেন ও হিলিয়ামের মিশ্রণ, মিথেন ও অ্যামোনিয়া গ্যাস। সূর্যের চারিদিকে একবার ঘুরতে শনির সময় লাগে পৃথিবীর প্রায় ২৯.৫ বছরের সমান। শনির বলয় উজ্জ্বল আলোয় বেষ্টিত এবং এর উপগ্রহের সংখ্যা ৬২টি।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
'B ও 'C জ্যোতিষ্ক দুটির বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ কর।
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
