'R [গণিত] ও 'S [গণিত] চিহ্নিত রেখাদ্বয়ের মধ্যে কোনটি দৈনন্দিন জীবনে অধিক গুরুত্বপূর্ণ বলে তুমি মনে কর? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: চিত্রে 'R [গণিত] এবং 'S [গণিত] রেখাদ্বয় হলো নিরক্ষরেখা ও আন্তর্জাতিক তারিখ রেখা। উত্তর ও দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয়েছে তাকে নিরক্ষরেখা বলে। পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে এ রেখাটি পূর্ব-পশ্চিমে সমগ্র পৃথিবীকে বেষ্টন করে আছে। নিরক্ষরেখার উত্তর দিকে পৃথিবীর অর্ধেককে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ দিকের অর্ধেককে দক্ষিণ গোলার্ধ বলে। এ রেখার দ্বারা কোনো দেশের জলবায়ু অঞ্চল নির্ধারণ করা হয়। অন্যদিকে, প্রশান্ত মহাসাগরের উপর মানচিত্রে ১৮০° দ্রাঘিমারেখাকে অনুসরণ করে যে রেখা কল্পনা করা হয় তাই আন্তর্জাতিক তারিখ রেখা। আমরা জানি, ১৮০° পূর্ব ও ১৮০° পশ্চিম একই স্থান। তবে এখানে সময়ের পার্থক্য হয়ে যাচ্ছে ২৪ ঘণ্টা এবং তারিখও হয়ে যাচ্ছে দুই রকম। এই অসুবিধা দূর করার জন্য পৃথিবীর মানচিত্রে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে ১৮০° দ্রাঘিমা অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখা প্রবর্তন করা হয়েছে। আন্তর্জাতিক তারিখ রেখাকে কোথাও কোথাও বাঁকিয়ে দেওয়া হয়েছে। কারণ এ রেখাকে ১৮০° দ্রাঘিমারেখা অনুসরণ করে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে টানা হলেও সাইবেরিয়ায় উত্তর-পূর্বাংশ এবং অ্যালিউসিয়ান, ফিজি এবং চ্যাথাম দ্বীপপুঞ্জের স্থলভাগকে এড়িয়ে চলার জন্য এই রেখাটিকে অ্যালিউসিয়ান দ্বীপপুঞ্জের কাছে এবং ফিজি ও চ্যাথাম দ্বীপপুঞ্জে ১১° পূর্ব দিয়ে বেঁকে এবং বেরিং প্রণালিতে ১২° পূর্বে বেঁকে শুধু পানির উপর দিয়ে টানা হয়েছে। তা না হলে স্থানীয় অধিবাসীদের বার নির্ণয় করতে অসুবিধা হতো। কারণ একই স্থানের মধ্যেই সময় এবং বার দুই রকম হতো। তাই এ রেখাটি আন্তর্জাতিক পরিবহন তথা জাহাজ ও বিমান চালনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাই বলা যায়, মানবজীবনে উভয় রেখায় গুরুত্ব থাকলেও সার্বিক বিবেচনায় আন্তর্জাতিক তারিখ রেখাই অধিক গুরুত্বপূর্ণ।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
'R ও 'S চিহ্নিত রেখাদ্বয়ের মধ্যে কোনটি দৈনন্দিন জীবনে অধিক গুরুত্…
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
