তুমি কি মনে কর মুক্তিযুদ্ধে লিজার মায়ের মতো নারীদের ভূমিকা ছিল অনেক বেশি? তোমার মতামত দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি, মুক্তিযুদ্ধে লিজার মায়ের মতো নারীদের ভূমিকা ছিল অনেক বেশি।উদ্দীপকে লিজার মা গোপনে মুক্তিযোদ্ধাদের রান্না করে দিতেন এবং মাঝে মাঝে আশ্রয়ও দিতেন। যা মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা স্মরণ করিয়ে দেয়। মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল। ১৯৭১ সালে মার্চের প্রথম থেকেই দেশের প্রতিটি অঞ্চলে যে সংগ্রাম পরিষদ গঠিত হয়, তাতে নারীদের বিশেষ করে ছাত্রীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। দেশকে স্বাধীন করতে পুরুষের পাশাপাশি নারীদেরও গুরুত্বপূর্ণ অবদান ছিল। নারীরা মুক্তিযুদ্ধের পক্ষে মিছিল, মিটিং ও গণসমাবেশ করে পাকিস্তানি বাহিনীর অত্যাচার আর নির্যাতনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলেন। নারীরা যেভাবে অবদান রাখে-প্রথমত, মুক্তিযুদ্ধের জন্য গঠিত অঞ্চলভিত্তিক সংগ্রাম পরিষদে নারীদের বিশেষ উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত। দেশকে স্বাধীন করার জন্য তারা মিছিল, মিটিং ও গণসমাবেশের পাশাপাশি সম্মুখসমরে তাদের অংশগ্রহণ ছিল নজিরবিহীন।দ্বিতীয়ত, মুক্তিযুদ্ধে প্রতিরোধ আন্দোলনে সবচেয়ে বেশি নির্যাতনের স্বীকার হয়েছেন নারীরা। যুদ্ধের নয় মাসে কয়েক লক্ষ মা-বোন পাকিস্তানি বাহিনীর নির্যাতনের শিকার হন। তাদেরকে বঙ্গবন্ধু 'বীরাঙ্গনা' বলে সম্বোধন করেছেন। সাতাশীতৃতীয়ত, বিশাল সংখ্যক নারী যারা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, তারা মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সাহায্য করেছেন। আশ্রয় দিয়ে, খাবার দিয়ে, অস্ত্র লুকিয়ে, সেবা দিয়ে নানাভাবে সহায়তা করেছেন।চতুর্থত, মুক্তিযুদ্ধে দুজন বীর নারী কৃতিত্ব দেখিয়ে বীর প্রতীক খেতাব অর্জন করেছেন। তাদের একজন তারামন বিবি অন্যজন ডাক্তার সিতারা বেগম।তাই উপর্যুক্ত তথ্য বিবেচনায় নিয়ে বলা যায়, লিজার মায়ের মতো নারীদের ত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন সহজ হয়েছিল।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
তুমি কি মনে কর মুক্তিযুদ্ধে লিজার মায়ের মতো নারীদের ভূমিকা ছিল অনেক…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর