উদ্দীপকে কোন মাধ্যমে লিজার বাবা মুক্তিযুদ্ধে ভূমিকা রাখেন? ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকে গণমাধ্যমে মাধ্যমে লিজার বাবা মুক্তিযুদ্ধে ভূমিকা রাখেন। উদ্দীপকের লিজার বাবা মুক্তিযুদ্ধের সময় কোলকাতা থেকে স্বাধীন বাংলা বেতারে দেশাত্মবোধক গান গেয়ে মুক্তিযোদ্ধাদের উদ্দীপিত করতেন। যাতে মুক্তিযুদ্ধে গণমাধ্যম কর্মীদের ভূমিকা ফুটে ওঠে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সংবাদপত্র ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে। ২৬ মার্চ চট্টগ্রাম বেতারের শিল্পী ও সংস্কৃতি কর্মীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেন। পরে এটি মুজিবনগর সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সংবাদ, দেশাত্মবোধক গান, মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা, রণাঙ্গনের নানা ঘটনা ইত্যাদি দেশ ও জাতির সামনে তুলে ধরে সাধারণ মানুষকে যুদ্ধে অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করে মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়ে বিজয়ের পথ সুগম করে। এছাড়া মুজিবনগর সরকারের প্রচার সেলের তত্ত্বাবধানে প্রকাশিত পত্রিকা মুক্তিযুদ্ধে বিশিষ্ট ভূমিকা পালন করে।অতএব বলা যায়, লিজার বাবার কার্যক্রম গণমাধ্যম কর্মীদের ভূমিকাকে নির্দেশ করে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উদ্দীপকে কোন মাধ্যমে লিজার বাবা মুক্তিযুদ্ধে ভূমিকা রাখেন? ব্যাখ্যা…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর