আগরতলা মামলার উদ্দেশ্য কী ছিল?
উত্তর: পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন ভিত্তিক আন্দোলনকে দমন করার জন্য আগরতলা মামলা দায়ের করা হয়। ১৯৬৮ সালে পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি হিসেবে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করে। রাষ্ট্রপক্ষের অভিযোগ ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় ভারতীয় সরকারি কর্মকর্তাদের গোপন বৈঠক হয়, সেখানে ভারতের সহায়তায় সশস্ত্র আন্দোলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার পরিকল্পনা করা হয়। এ জন্য এ মামলাটির নাম দেওয়া হয় আগরতলা মামলা।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
আগরতলা মামলার উদ্দেশ্য কী ছিল?
উত্তর