“উক্ত সমস্যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষে সহানুভূতির জন্ম দিয়েছিল" - বিশ্লেষণ কর।
উত্তর: যাউক্ত সমস্যা তথা শরণার্থী সমস্যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষে সহানুভূতির জন্ম দিয়েছিল- মন্তব্যটি যথার্থ ও যুক্তিযুক্ত।মুক্তিযুদ্ধের সময়ে শরণার্থীরা ভারতে আশ্রয় নিলে বিশ্বের কাছে পাকিস্তানের নৃশংস হত্যাকাণ্ড প্রকাশ হয়ে পড়ে এবং বিভিন্ন দেশ ও সংস্থা বাংলাদেশকে সহযোগিতা করতে এগিয়ে আসে। বিভিন্ন দেশের মানুষের সহানুভূতি জন্ম নেয় বাংলাদেশের প্রতি। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ১৬ মে পশ্চিমবঙ্গ, আসাম ত্রিপুরায় বেশকিছু শরণার্থী শিবির পরিদর্শন করেন। ১৮ মে রানীক্ষেত্রে এক জনসভায় ভাষণদানকালে ইন্দিরা গান্ধী শরণার্থী সমস্যার ব্যাপকতা অনুধাবনের জন্য বিশ্বের বৃহৎ শক্তিগুলোর প্রতি আহ্বান জানান। ভারত শরণার্থীদের নিজে যেমন সাহায্য করেছে, তেমন বহির্বিশ্বকেও সাহায্য করতে আহ্বান জানিয়েছিল। জুন ১৯৭১ পর্যন্ত জাতিসংঘ ও অন্যান্য উৎস থেকে প্রাপ্ত ও প্রতিশ্রুত সাহায্যের পরিমাণ ছিল ২৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার জাতিসংঘের ইতিহাসে এটি ছিল আকাশপথে সবচেয়ে বৃহৎ সাহায্য।. এছাড়া যুক্তরাষ্ট্র, পশ্চিম জার্মানি, ব্রিটেন, অস্ট্রেলিয়া, জাপান, সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলোও সাহায্য পাঠায়। ভারত তার নিজস্ব কোষাগার থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ শরণার্থীদের জন্য ব্যয় করে।অতএব বলা যায়, শরণার্থীদের করুণ অবস্থা বাংলাদেশের প্রতি বিশ্ববাসীর সহানুভূতির জন্ম দিয়েছিল।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
“উক্ত সমস্যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষে সহানুভূতির জন্ম দি…
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর