চিত্র-১ এ মুক্তিযুদ্ধ চলাকালীন তাদের ভূমিকা কী ছিল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রদর্শিত চিত্র-১ মহান মুক্তিযুদ্ধের সময় নারীদের অবদানের কথা স্মরণ করিয়ে দেয়। মুক্তিযুদ্ধে তাদের অবদান অপরিসীম।মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল। ১৯৭১ সালে মার্চের প্রথম থেকেই দেশের প্রতিটি অঞ্চলে যে সংগ্রাম পরিষদ গঠিত হয়, তাতে নারীদের বিশেষ করে ছাত্রীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। দেশকে স্বাধীন করতে পুরুষের পাশাপাশি নারীদেরও গুরুত্বপূর্ণ অবদান ছিল। নারীরা মুক্তিযুদ্ধের পক্ষে মিছিল, মিটিং ও গণসমাবেশ করে পাকিস্তানি বাহিনীর অত্যাচার আর নির্যাতনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলেন। উদ্দীপকে প্রদর্শিত চিত্রে রাইফেল হাতে নারীদের সম্মুখে এগিয়ে যাওয়ার চিত্র দেখা যাচ্ছে, যা তাদের মিছিলের সাক্ষ্য বহন করছে। প্রত্যক্ষ যুদ্ধেও নারীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়।মুক্তিযুদ্ধে প্রতিরোধ আন্দোলনে সবচেয়ে বেশি নির্যাতনের স্বীকার হয়েছেন নারীরা। যুদ্ধের নয় মাসে কয়েক লক্ষ মা-বোন পাকিস্তানি বাহিনীর নির্যাতনের শিকার হন। তাদেরকে বঙ্গবন্ধু 'বীরাঙ্গনা' বলে সম্বোধন করেছেন। বিশাল সংখ্যক নারী যারা সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, তারা মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সাহায্য করেছেন। আশ্রয় দিয়ে, খাবার দিয়ে, অস্ত্র লুকিয়ে, সেবা দিয়ে নানাভাবে সহায়তা করেছেন।তাই উপর্যুক্ত তথ্য বিবেচনায় নিয়ে বলা যায়, আমাদের স্বাধীনতা অর্জনে নারীদের ভূমিকা অপরিসীম।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
চিত্র-১ এ মুক্তিযুদ্ধ চলাকালীন তাদের ভূমিকা কী ছিল? ব্যাখ্যা কর।
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর