শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের তথ্যচিত্র 'ঘ' এ উল্লিখিত সালের আন্দোলন আয়ুব খানের পতনের চূড়ান্ত প্রতিচ্ছবি- বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের তথ্যচিত্র 'ঘ'-এ উল্লিখিত সালের আন্দোলন তথা ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানই ছিল আইয়ুব খানের পতনের চূড়ান্ত প্রতিচ্ছবি- মন্তব্যটি যথার্থ।১৯৬৯ সালে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে গড়ে ওঠে এক দুর্বার আন্দোলন, যা উনসত্তরের গণঅভ্যুত্থান নামে পরিচিত। এ গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আইয়ুব খানের পতন ঘটে। ১৯৬৬ সালের ছয় দফা দাবি প্রতিষ্ঠার আন্দোলন ধীরে ধীরে গণঅভ্যুত্থানের দিকে রূপ নিতে থাকে। ১৯৬৮ সালে পাকিস্তান সরকার আগরতলা মামলা দায়ের করে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে। আগরতলা মামলার বিচারকার্য পরিচালনার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারকার্য চলার সময় পাকিস্তানের উভয় অংশে আইয়ুববিরোধী আন্দোলন দানা বাঁধতে থাকে। আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টিসহ কয়েকটি রাজনৈতিক দল নিয়ে ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি গঠন করা হয়। অন্যদিকে ছাত্র সংগঠনের নেতৃত্বে গঠন করা হয় 'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ'। এ ছাত্র সংগ্রাম পরিষদ ১১ দফা দাবি নিয়ে গণঅভ্যুত্থানের ডাক দেয়। এরপর থেকে ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি (ডাক) ও ছাত্র সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে পূর্ব পাকিস্তানে ব্যাপক গণআন্দোলন গড়ে উঠে। এরই মধ্যে ১৯৬৯ সালের ১৫ই ফেব্রুয়ারি আগরতলা মামলার অন্যতম অভিযুক্ত সার্জেন্ট জহুরুল হককে গুলি করে হত্যা করা হয়। তার হত্যার প্রতিবাদে আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ১৮ই ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শামসুজ্জোহাকে বেয়োনেট চার্জ করে হত্যা করে। এরপর থেকে আন্দোলন আরও বেগবান হলে দেশের সার্বিক পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। অবশেষে গণঅভ্যুত্থানের চাপে আইয়ুব খান বঙ্গবন্ধুকে মুক্তি দেন এবং নিজে ক্ষমতা থেকে সরে দাঁড়ান।

SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল

উদ্দীপকের তথ্যচিত্র 'ঘ' এ উল্লিখিত সালের আন্দোলন আয়ুব খানের পতনের …

Dhaka · 2023

উত্তর

ছাত্রনেতা আসাদ ১৯৬৯ এর গণঅভ্যুত্থান আন্দোলনে শহীদ হয়েছিলেন।

উত্তর

পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন ভিত্তিক আন্দোলনকে দমন করার জন্য আগরতলা মামলা দায়ের করা হয়। ১৯৬৮ সালে পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি হিসেবে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করে। রাষ্ট্রপক্ষের অভিযোগ ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় ভারতীয় সরকারি কর্মকর্তাদের গোপন বৈঠক হয়, সেখানে ভারতের সহায়তায় সশস্ত্র আন্দোলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার পরিকল্পনা করা হয়। এ জন্য এ মামলাটির নাম দেওয়া হয় আগরতলা মামলা।

উত্তর

উদ্দীপকে তথ্যচিত্র 'গ' এ চিহ্নিত সাল তথা ১৯৬৬ ঐতিহাসিক ছয় দফা কর্মসূচির ঘোষণার সাথে সম্পৃক্ত।পাকিস্তানি ঔপনিবেশিক শাসন ও শোষণের হাত থেকে মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন। মূলত ভারত-পাকিস্তান যুদ্ধ অবসানের পর পূর্ব পাকিস্তানের নিরাপত্তার প্রতি পশ্চিম পাকিস্তানি সরকারের চরম অবহেলা ও সীমাহীন বৈষম্যের বিরুদ্ধে বঙ্গবন্ধু সোচ্চার হন। ১৯৬৬ সালের ৫-৬ই ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলীয় নেতারা একটি সম্মেলনের আহ্বান করেন। উক্ত সম্মেলনে বঙ্গবন্ধু ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন। যাতে প্রাদেশিক স্বায়ত্তশাসন, ব্যবসায়-বাণিজ্য পরিচালনার ক্ষমতা, প্রতিরক্ষা, রাজস্ব, সর্বজনীন ভোটের মাধ্যমে আইনসভা গঠন প্রভৃতি বিষয়ে দাবি জানানো হয়।উদ্দীপকের তথ্যচিত্র 'গ'-এ ১৯৬৬ সালের উল্লেখ রয়েছে। আর এ সালেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। তাই বলা যায়, তথ্যচিত্র 'গ' ছয় দফা কর্মসূচির সাথে সম্পৃক্ত। আর এ ছয় দফা কর্মসূচিই ছিল বাঙালি জাতীয়তাবাদের মূর্ত প্রতীক ও বাঙালির মুক্তির সনদ।

উত্তর

উদ্দীপকের তথ্যচিত্র 'ঘ'-এ উল্লিখিত সালের আন্দোলন তথা ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানই ছিল আইয়ুব খানের পতনের চূড়ান্ত প্রতিচ্ছবি- মন্তব্যটি যথার্থ।১৯৬৯ সালে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে গড়ে ওঠে এক দুর্বার আন্দোলন, যা উনসত্তরের গণঅভ্যুত্থান নামে পরিচিত। এ গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আইয়ুব খানের পতন ঘটে। ১৯৬৬ সালের ছয় দফা দাবি প্রতিষ্ঠার আন্দোলন ধীরে ধীরে গণঅভ্যুত্থানের দিকে রূপ নিতে থাকে। ১৯৬৮ সালে পাকিস্তান সরকার আগরতলা মামলা দায়ের করে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে। আগরতলা মামলার বিচারকার্য পরিচালনার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারকার্য চলার সময় পাকিস্তানের উভয় অংশে আইয়ুববিরোধী আন্দোলন দানা বাঁধতে থাকে। আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টিসহ কয়েকটি রাজনৈতিক দল নিয়ে ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি গঠন করা হয়। অন্যদিকে ছাত্র সংগঠনের নেতৃত্বে গঠন করা হয় 'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ'। এ ছাত্র সংগ্রাম পরিষদ ১১ দফা দাবি নিয়ে গণঅভ্যুত্থানের ডাক দেয়। এরপর থেকে ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি (ডাক) ও ছাত্র সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে পূর্ব পাকিস্তানে ব্যাপক গণআন্দোলন গড়ে উঠে। এরই মধ্যে ১৯৬৯ সালের ১৫ই ফেব্রুয়ারি আগরতলা মামলার অন্যতম অভিযুক্ত সার্জেন্ট জহুরুল হককে গুলি করে হত্যা করা হয়। তার হত্যার প্রতিবাদে আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ১৮ই ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শামসুজ্জোহাকে বেয়োনেট চার্জ করে হত্যা করে। এরপর থেকে আন্দোলন আরও বেগবান হলে দেশের সার্বিক পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। অবশেষে গণঅভ্যুত্থানের চাপে আইয়ুব খান বঙ্গবন্ধুকে মুক্তি দেন এবং নিজে ক্ষমতা থেকে সরে দাঁড়ান।
SSCবাংলাদেশের ইতিহাস
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তাদের মধ্যে একজন তারামন বিবি, অন্যজন-

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত আন্দোলন বাঙালিদের- i. জাতীয়তাবোধে উজ্জীবিত করেছিল ii. বিদেশী শত্রুর হাত থেকে রক্ষা করেছিল iii. অধিকার সম্পর্কে সচেতন করেছিল নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত অনুচ্ছেদটি কোন আন্দোলনের শহিদদের কথা স্মরণ করিয়ে দেয়?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.দ্বৈত শাসনের ফলে-

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' সংগীতটি রচনা করেন?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবে স্বীকৃত হয়েছে?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ সড়ক আইনের ধারাগুলো ব্যানারে লিখে এলাকার বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দিলেন, যাতে জনগণ এই আইন মেনে চলতে পারে। Q. কোন সভ্যতার শিক্ষা নিয়ে চেয়ারম্যান সাহেব আইনের ধারাগুলো ঝুলিয়ে রেখেছিলেন?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?দ্বৈত শাসনের ফলে-'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসিমুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।