শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে নির্দেশিত সরকারের কার্যক্রমের মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়- বক্তব্যটির সমর্থনে তোমার মতামত ব্যক্ত কর।

উত্তর: উদ্দীপকে নির্দেশিত সরকার অর্থাৎ মুজিবনগর সরকারের কার্যক্রমের মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়- উক্তিটি যথার্থ।১৯৭১ সালের ১০ এপ্রিল মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনার উদ্দেশ্যে গঠিত হয় মুজিবনগর সরকার। মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করার পাশাপাশি বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টির ক্ষেত্রেও মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুজিবনগর সরকার কলকাতা, দিল্লি, লন্ডন, ওয়াশিংটন, নিউইয়র্ক, স্টকহোম ইত্যাদি গুরুত্বপূর্ণ শহরে বাংলাদেশ সরকারের মিশন স্থাপন করে। এসব মিশন বাংলাদেশের পক্ষে প্রচারণা ও সমর্থন আদায়ের চেষ্টা করে। মুজিবনগর সরকারের উদ্যোগে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য এসব বাহিনীতে ছিল পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত বাঙালি সেনা কর্মকর্তা, সেনাসদস্য, পুলিশ, ইপিআর, নৌ ও বিমানবাহিনীর সদস্যগণ। এছাড়া বিভিন্ন পেশার মানুষ মুজিবনগর সরকারের প্রচেষ্টায় মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। ১৯৭১ সালের মুক্তিযোদ্ধারা মুজিবনগর সরকারের নেতৃত্বে দেশকে পাকিস্তানিদের দখলমুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করে, যার ফলাফল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জন।উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, মুজিবনগর সরকার গঠন ব্যতীত ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জন সম্ভব ছিল না। সুতরাং বলা যায়, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে মুজিবনগর সরকারের ভূমিকা ছিল অপরিসীম।

SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল

উদ্দীপকে নির্দেশিত সরকারের কার্যক্রমের মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনত…

Dhaka · 2023

উত্তর

মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ।

উত্তর

বাঙালির চলমান মুক্তির সংগ্রামকে বাধাগ্রস্ত করতে বাংলার গণমানুষের মহান নেতা বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়েছিল। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের পরপরই সমগ্র পূর্ব বাংলায় ব্যাপক আন্দোলন শুরু হয়ে যায়। এ পরিপ্রেক্ষিতে বাংলার স্বাধীনতা আন্দোলনকে নস্যাৎ করার জন্য ইয়াহিয়া খানের নির্দেশে 'অপারেশন সার্চলাইটের' পরিকাল্পনা করা হয়। অতঃপর ১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে অপারেশন সার্চলাইটের পরিকল্পনা মোতাবেক নিরস্ত্র বাঙালির ওপর আক্রমণের পরপরই বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়।

উত্তর

উদ্দীপকের চিত্র মুজিবনগর সরকার গঠনের ইঙ্গিত বহন করে।১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তর না করে ষড়যন্ত্র শুরু করে। ফলে পূর্ব পাকিস্তানে ব্যাপক আন্দোলন শুরু হয়। একপর্যায়ে ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তান সামরিক বাহিনী কর্তৃক গণহত্যা শুরু হলে প্রাথমিকভাবে পূর্বপ্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা ছাড়াই পূর্ব পাকিস্তানের মানুষ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১৯৭১ সালের ১০ই এপ্রিল গঠন করা হয় অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার। এ সরকার গঠন ও দপ্তর বণ্টন করা হয় মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে। এ অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী ও প্রাদেশিক পরিষদের সদস্য দ্বারা মুজিবনগর সরকার গঠন করা হয়। মুক্তিযুদ্ধ পরিচালনা এবং স্বাধীন বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টি করা ছিল এ সরকারের প্রধান উদ্দেশ্য।উদ্দীপকের চিত্রে শপথ গ্রহণের পর অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার গ্রহণ করতে দেখা যাচ্ছে। এ চিত্র মূলত উপরে আলোচিত মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারকে (মুজিবনগর সরকার) নির্দেশ করে। উক্ত সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনায় অনন্য ভূমিকা রেখেছিল।

উত্তর

উদ্দীপকে নির্দেশিত সরকার অর্থাৎ মুজিবনগর সরকারের কার্যক্রমের মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়- উক্তিটি যথার্থ।১৯৭১ সালের ১০ এপ্রিল মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনার উদ্দেশ্যে গঠিত হয় মুজিবনগর সরকার। মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করার পাশাপাশি বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টির ক্ষেত্রেও মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুজিবনগর সরকার কলকাতা, দিল্লি, লন্ডন, ওয়াশিংটন, নিউইয়র্ক, স্টকহোম ইত্যাদি গুরুত্বপূর্ণ শহরে বাংলাদেশ সরকারের মিশন স্থাপন করে। এসব মিশন বাংলাদেশের পক্ষে প্রচারণা ও সমর্থন আদায়ের চেষ্টা করে। মুজিবনগর সরকারের উদ্যোগে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য এসব বাহিনীতে ছিল পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত বাঙালি সেনা কর্মকর্তা, সেনাসদস্য, পুলিশ, ইপিআর, নৌ ও বিমানবাহিনীর সদস্যগণ। এছাড়া বিভিন্ন পেশার মানুষ মুজিবনগর সরকারের প্রচেষ্টায় মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। ১৯৭১ সালের মুক্তিযোদ্ধারা মুজিবনগর সরকারের নেতৃত্বে দেশকে পাকিস্তানিদের দখলমুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করে, যার ফলাফল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জন।উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, মুজিবনগর সরকার গঠন ব্যতীত ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জন সম্ভব ছিল না। সুতরাং বলা যায়, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে মুজিবনগর সরকারের ভূমিকা ছিল অপরিসীম।
SSCবাংলাদেশের ইতিহাস
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তাদের মধ্যে একজন তারামন বিবি, অন্যজন-

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত আন্দোলন বাঙালিদের- i. জাতীয়তাবোধে উজ্জীবিত করেছিল ii. বিদেশী শত্রুর হাত থেকে রক্ষা করেছিল iii. অধিকার সম্পর্কে সচেতন করেছিল নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত অনুচ্ছেদটি কোন আন্দোলনের শহিদদের কথা স্মরণ করিয়ে দেয়?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.দ্বৈত শাসনের ফলে-

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' সংগীতটি রচনা করেন?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবে স্বীকৃত হয়েছে?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ সড়ক আইনের ধারাগুলো ব্যানারে লিখে এলাকার বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দিলেন, যাতে জনগণ এই আইন মেনে চলতে পারে। Q. কোন সভ্যতার শিক্ষা নিয়ে চেয়ারম্যান সাহেব আইনের ধারাগুলো ঝুলিয়ে রেখেছিলেন?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?দ্বৈত শাসনের ফলে-'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসিমুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।