ছক খ-এর দেশগুলোর সহায়তা আমাদের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করেছে-তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: ছক-খ এর দেশগুলোর সহায়তা আমাদের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করে। মন্তব্যটি যথার্থ। কেননা ছক 'খ'-তে উল্লিখিত ভারত, সোভিয়েত ইউনিয়ন, পোল্যান্ড ও কিউবা বাংলাদেশের পক্ষে ব্যাপক ভূমিকা পালন করে। বিশেষ করে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে ব্যাপক ভূমিকা পালন করে।বাংলাদেশের 'মুক্তিযুদ্ধে পৃথিবরি বৃহৎ কয়েকটি দেশ বিভিন্নভাবে জড়িয়ে পড়ে। যেমন- মার্কিন যুক্তরাষ্ট্র, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, চীন ও ভারত। ভারত ও সোভিয়েত ইউনিয়ন মুক্তিযুদ্ধে আমাদের পক্ষে ছিল। আমাদর মহান মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা ছিল খুবই তাৎপর্যপূর্ণ। শরণার্থীদের আশ্রয়দান, বেতার কেন্দ্রের জন্য ট্রান্সমিটার প্রদান ও আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের পক্ষে প্রচারণা চালানো স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য অতীব গুরুত্বপূর্ণ ছিল। অস্ত্র প্রদান এবং সরাসরি রণক্ষেত্রে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা এনে দেওয়া ছিল বাঙালিদের চরম প্রাপ্তি। ভারতের শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীগণ নানাভাবে বাংলাদেশকে সহাযোগিতা করেছেন। পাকিস্তান, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র ঘেষানীতির কারণে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে সমর্থন দেয়। জাতিসংঘে ভেটো ক্ষমতা প্রয়োগ করে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশ বিরোধী কোনো বিল নিরাপত্তা পরিষদে পাস করতে দেয়নি। ভারতের সক্রিয় সহযোগিতায় আন্তর্জাতিক ফোরামে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পক্ষে প্রচারণা চালিয়েছিল। তাছাড়া কিউবা, পোল্যান্ডসহ বিভিন্ন দেশ বাংলাদেশের পক্ষে অবস্থান গ্রহণ করে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
ছক খ-এর দেশগুলোর সহায়তা আমাদের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করেছে-ত…
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর