দৃশ্য-১ এর 'শতাব্দী' সংগঠনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের কোন আন্তর্জাতিক সংগঠনকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্য-১ এর শতাব্দী সংগঠনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘকে নির্দেশ করছে। উদ্দীপকে দেখা যায়, কয়েকটি দেশের প্রতিনিধিরা সকলের স্বার্থ সংরক্ষণে শতাব্দী নামক সংগঠন গড়ে তোলে। কিন্তু 'ক' ও 'খ' দেশের মধ্যে সংঘাত শুরু হলে সংগঠনটি কোনো ভূমিকা পালন করেনি। এ ঘটনার সাথে মুক্তিযুদ্ধের সময়ের জাতিসংঘের ভূমিকার মিল রয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলে জাতিসংঘ কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। মুক্তিযুদ্ধে বিশ্বসংস্থা জাতিসংঘের ভূমিকা মোটেই আশাব্যঞ্জক ছিল না। পাকিস্তানি হানাদারদের নির্বর্বিচার গণহত্যার ঘটনায় জাতিসংঘ নিন্দা বা প্রতিবাদ জানায়নি। পাকিস্তানি বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘ কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রতিনিধিকে মুক্তিযুদ্ধ বিষয়ে জাতিসংঘে বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশের বিজয় নিশ্চিত বুঝে মার্কিন উদ্যোগে একে ভারত-পাকিস্তান যুদ্ধ আখ্যা দিয়ে যুদ্ধবিরতির জন্য নিরাপত্তা পরিষদের প্রস্তাব উত্থাপন করা হয়। তবে সোভিয়েত ইউনিয়নের ভেটোর কারণে ঐ মার্কিন দুরভিসন্ধি সফল হয়নি।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
দৃশ্য-১ এর 'শতাব্দী' সংগঠনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের কোন আন্…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর