চিত্র-২ কোন ঘটনার পরিপ্রেক্ষিতে নির্মিত হয়েছে? পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: চিত্র-২ এর রায়ের বাজার বধ্যভূমি ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির স্মরণে নির্মিত হয়েছে।মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে। সারা দেশেই ছড়িয়ে আছে অগণিত বধ্যভূমি ও গণকবর। তখন রায়ের বাজার এলাকাটি ছিল বেশ নিরিবিলি। জনবসতি খুব একটা চোখে পড়ত না। কালুশাহ পুকুরপাড় থেকে গোল মসজিদ পর্যন্ত দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার। মার্চ মাস থেকেই রায়ের বাজার বধ্যভূমিতে পরিণত হয়। এখানে মানুষকে শুধু হত্যা করা হয়েছে তা নয়, অগণিত লাশ এনে ফেলা হয়েছে এ বধ্যভূমিতে। মুক্তিযুদ্ধের ৯ মাস এখানকার রাস্তা দিয়ে লোকজন হাঁটাচলার সাহস করত না। ১৯৭১ সালের ১৮ ডিসেম্বর রায়েরবাজার বধ্যভূমির সন্ধান পাওয়া যায়। সেদিন বধ্যভূমির বিভিন্ন গর্ত থেকে প্রচুর গলিত ও বিকৃত লাশ উদ্ধার করা হয়। এখানে দেশের শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে অধ্যাপক, সাংবাদিক, সাহিত্যিক চিকিৎসকের লাশই অধিক ছিল। বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডে আলবদর ও রাজাকাররা প্রধান ভূমিকা পালন করে। রায়ের বাজারে উদ্ধারকৃত লাশগুলোর মধ্যে কয়েকজনের পরিচয় হলো- অধ্যাপক মুনীর চৌধুরী, সাংবাদিক সেলিনা পারভীন, ডা. ফজলে রাব্বী, চক্ষু চিকিৎসক ডা. আলীম চৌধুরী প্রমুখ।অতএব, চিত্র-২ এ রায়ের বাজার বধ্যভূমি ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে নির্মাণ করা হয়।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
চিত্র-২ কোন ঘটনার পরিপ্রেক্ষিতে নির্মিত হয়েছে? পাঠ্যপুস্তকের আলোকে …
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর