উক্ত ঘটনাটি 'বাঙালি জাতির অহংকার ও গৌরবের প্রতীক' -মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত ঘটনাটি অর্থাৎ বাঙালির মুক্তি সংগ্রাম 'বাঙালি জাতির অহংকার ও গৌরবের প্রতীক।উদ্দীপকের ছবিটি জাতীয় স্মৃতিসৌধের, যা মূলত বাঙালির গৌরবময় সংগ্রামের প্রতীক জাতীয় মুক্তিসংগ্রামের ধারাবাহিক ঘটনাগুলোকে সাত জোড়া দেয়ালের মাধ্যমে তুলে ধরা হয়েছে।১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচনি বিজয়, ১৯৫৬ সালের সংবিধান, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ-এসব ঘটনাই বাঙালি জাতির জন্য গৌরবের। বাঙালি জাতি তাদের অমূল্য জীবনের বিনিময়ে আমাদের স্বাধীনতা সংগ্রামকে ইতিহাসে স্মরণীয় করে রেখেছেন। '৫২ থেকে '৭১ সালের মহান এই মুক্তি সংগ্রামের ফলেই পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি স্বাধীনতা অর্জনে সক্ষম হয়েছে। স্থপতি মইনুল হোসেনের নকশায় নির্মিত লক্ষ লক্ষ নাম না জানা শহিদের মহান মুক্তিসংগ্রামে আত্মোৎসর্গের গৌরবোজ্জ্বল ইতিহাসের প্রতীক স্মৃতিসৌধ বাঙালি জাতির অহংকার ও গৌরবের প্রতীক।তাই বলা যায়, বাঙালি জাতির অহংকার ও গৌরবের প্রতীক মহান মুক্তিসংগ্রামের স্মৃতিধারণকারী জাতীয় স্মৃতিসৌধ।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উক্ত ঘটনাটি 'বাঙালি জাতির অহংকার ও গৌরবের প্রতীক' -মূল্যায়ন কর।
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর