শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের চিত্রটি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের কোন ৩ সমস্যার সাক্ষ্য বহন করে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের চিত্রটি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের শরণার্থী সমস্যার সাক্ষ্য বহন করে।১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী রাও ফরমান আলী ও জেনারেল টিক্কা খানের পরিকল্পনায় ঢাকাসহ সমগ্র বাংলাদেশে নৃশংস হত্যাযজ্ঞা শুরু করে। ফলে হাজার হাজার নরনারী নিজ ভূমি ছেড়ে ভারতে আশ্রয় গ্রহণ করে, যাদের শরণার্থী বলা হয়। শরণার্থী বা উদ্বাস্তু (Refugee) বলতে বোঝায় যারা জাতিগত সহিংসতা, ধর্মীয় উগ্রতা, গৃহযুদ্ধ, বিদেশি আক্রমণসহ নানা কারণে নিজভূমি ত্যাগ করে অন্য দেশে আশ্রয় গ্রহণ করে। জনগোষ্ঠীর নিরাপত্তাহীনতাই এর প্রধান কারণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা অঞ্চলগুলোতে শরণার্থী ক্যাম্প গড়ে ওঠে। সবচেয়ে বেশি শরণার্থী আশ্রয় নেয় পশ্চিমবঙ্গে। এখানে প্রায় ৭৫ লাখ শরণার্থী আশ্রয় গ্রহণ করে এবং সমগ্র ভারতে ১ কোটি শরণার্থী আশ্রয় গ্রহণ করে। বহু মাইল পায়ে হেঁটে ভারতে আসা এসব শরণার্থীদের না ছিল খাবার, না ছিল পান করার মতো পানি, চিকিৎসাতো অনেক দূরের ব্যাপার। মূলত তাদের অবস্থা খুবই দুর্দশাগ্রস্ত ছিল। অনেক দীর্ঘশ্বাস, অনেক অভুক্ত শিশুর কান্না, অসহায় মানুষের নীরব চাহনি, একটু আশ্রয়ের জন্য ছোটাছুটি, একটু পরে লাশের খাতায় একটি নতুন সংখ্যা এসবই ছিল শরণার্থী ক্যাম্পগুলোর দৃশ্য। ক্ষুধা আর তৃষ্ণার সাথে যোগ হয় মহামারি কলেরা। যার ফলে প্রতিদিন শত শত মানুষ মৃত্যুর কবলে পতিত হয়।অতএব পাকিস্তানি সেনাদের অত্যাচার নৃশংসতায় ভারতে আশ্রয় নেওয়া বাঙালি শরণার্থীদের বিষয়টি উদ্দীপকের চিত্রে প্রতিফলিত হয়েছে।

SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল

উদ্দীপকের চিত্রটি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের কোন ৩ সমস্যার সাক্ষ্…

Sylhet · 2024

উত্তর

জাতীয় স্মৃতিসৌধ মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ নাম না জানা শহিদদের অমর স্মৃতির প্রতীক।

উত্তর

পাকিস্তানি শাসনের ২৪ বছরের প্রতীক হিসেবে মুজিবনগর স্মৃতিসৌধে ২৪টি দেয়াল নির্মাণ করা হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী মুজিবনগর সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুরে (বর্তমানে জেলা) এ স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। স্মৃতিসৌধকে ২৪টি পৃথক ত্রিভুজাকৃতির দেয়াল বৃত্তাকারে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়ে সর্বশেষ উচ্চতার স্থির হয়েছে। ২৪টি ত্রিভুজাকৃতির দেয়াল হলো ২৪ বছরের পাকিস্তানি ঔপনিবেশিক শোষণের প্রতীক। এ স্মৃতিসৌধের স্থপতি ছিলেন তানভীর করিম।

উত্তর

উদ্দীপকের চিত্রটি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের শরণার্থী সমস্যার সাক্ষ্য বহন করে।১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী রাও ফরমান আলী ও জেনারেল টিক্কা খানের পরিকল্পনায় ঢাকাসহ সমগ্র বাংলাদেশে নৃশংস হত্যাযজ্ঞা শুরু করে। ফলে হাজার হাজার নরনারী নিজ ভূমি ছেড়ে ভারতে আশ্রয় গ্রহণ করে, যাদের শরণার্থী বলা হয়। শরণার্থী বা উদ্বাস্তু (Refugee) বলতে বোঝায় যারা জাতিগত সহিংসতা, ধর্মীয় উগ্রতা, গৃহযুদ্ধ, বিদেশি আক্রমণসহ নানা কারণে নিজভূমি ত্যাগ করে অন্য দেশে আশ্রয় গ্রহণ করে। জনগোষ্ঠীর নিরাপত্তাহীনতাই এর প্রধান কারণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা অঞ্চলগুলোতে শরণার্থী ক্যাম্প গড়ে ওঠে। সবচেয়ে বেশি শরণার্থী আশ্রয় নেয় পশ্চিমবঙ্গে। এখানে প্রায় ৭৫ লাখ শরণার্থী আশ্রয় গ্রহণ করে এবং সমগ্র ভারতে ১ কোটি শরণার্থী আশ্রয় গ্রহণ করে। বহু মাইল পায়ে হেঁটে ভারতে আসা এসব শরণার্থীদের না ছিল খাবার, না ছিল পান করার মতো পানি, চিকিৎসাতো অনেক দূরের ব্যাপার। মূলত তাদের অবস্থা খুবই দুর্দশাগ্রস্ত ছিল। অনেক দীর্ঘশ্বাস, অনেক অভুক্ত শিশুর কান্না, অসহায় মানুষের নীরব চাহনি, একটু আশ্রয়ের জন্য ছোটাছুটি, একটু পরে লাশের খাতায় একটি নতুন সংখ্যা এসবই ছিল শরণার্থী ক্যাম্পগুলোর দৃশ্য। ক্ষুধা আর তৃষ্ণার সাথে যোগ হয় মহামারি কলেরা। যার ফলে প্রতিদিন শত শত মানুষ মৃত্যুর কবলে পতিত হয়।অতএব পাকিস্তানি সেনাদের অত্যাচার নৃশংসতায় ভারতে আশ্রয় নেওয়া বাঙালি শরণার্থীদের বিষয়টি উদ্দীপকের চিত্রে প্রতিফলিত হয়েছে।

উত্তর

যাউক্ত সমস্যা তথা শরণার্থী সমস্যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষে সহানুভূতির জন্ম দিয়েছিল- মন্তব্যটি যথার্থ ও যুক্তিযুক্ত।মুক্তিযুদ্ধের সময়ে শরণার্থীরা ভারতে আশ্রয় নিলে বিশ্বের কাছে পাকিস্তানের নৃশংস হত্যাকাণ্ড প্রকাশ হয়ে পড়ে এবং বিভিন্ন দেশ ও সংস্থা বাংলাদেশকে সহযোগিতা করতে এগিয়ে আসে। বিভিন্ন দেশের মানুষের সহানুভূতি জন্ম নেয় বাংলাদেশের প্রতি। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ১৬ মে পশ্চিমবঙ্গ, আসাম ত্রিপুরায় বেশকিছু শরণার্থী শিবির পরিদর্শন করেন। ১৮ মে রানীক্ষেত্রে এক জনসভায় ভাষণদানকালে ইন্দিরা গান্ধী শরণার্থী সমস্যার ব্যাপকতা অনুধাবনের জন্য বিশ্বের বৃহৎ শক্তিগুলোর প্রতি আহ্বান জানান। ভারত শরণার্থীদের নিজে যেমন সাহায্য করেছে, তেমন বহির্বিশ্বকেও সাহায্য করতে আহ্বান জানিয়েছিল। জুন ১৯৭১ পর্যন্ত জাতিসংঘ ও অন্যান্য উৎস থেকে প্রাপ্ত ও প্রতিশ্রুত সাহায্যের পরিমাণ ছিল ২৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার জাতিসংঘের ইতিহাসে এটি ছিল আকাশপথে সবচেয়ে বৃহৎ সাহায্য।. এছাড়া যুক্তরাষ্ট্র, পশ্চিম জার্মানি, ব্রিটেন, অস্ট্রেলিয়া, জাপান, সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলোও সাহায্য পাঠায়। ভারত তার নিজস্ব কোষাগার থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ শরণার্থীদের জন্য ব্যয় করে।অতএব বলা যায়, শরণার্থীদের করুণ অবস্থা বাংলাদেশের প্রতি বিশ্ববাসীর সহানুভূতির জন্ম দিয়েছিল।
SSCবাংলাদেশের ইতিহাস
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তাদের মধ্যে একজন তারামন বিবি, অন্যজন-

Dinajpur · 2019

  • সিতারা বেগম
  • প্রীতিলতা
  • কল্পনা দত্ত
  • নাদিয়া চৌধুরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত আন্দোলন বাঙালিদের- i. জাতীয়তাবোধে উজ্জীবিত করেছিল ii. বিদেশী শত্রুর হাত থেকে রক্ষা করেছিল iii. অধিকার সম্পর্কে সচেতন করেছিল নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত অনুচ্ছেদটি কোন আন্দোলনের শহিদদের কথা স্মরণ করিয়ে দেয়?

Dinajpur · 2019

  • ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন
  • ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
  • ১৯৫২ সালের ভাষা আন্দোলন
  • ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

Dinajpur · 2019

  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • তাজউদ্দিন আহমদ
  • এ.এইচ.এম. কামরুজ্জামান
  • এম. মনসুর আলী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?

Dinajpur · 2019

  • নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছিল বলে
  • ২১ দফা দাবি প্রভাব ফেলার কারণে
  • যুক্তফ্রন্ট বিপুল ভোটে বিজয়ী হওয়ার কারণে
  • শোষণের বিরুদ্ধে জনগণ রায় দিয়েছিল বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.দ্বৈত শাসনের ফলে-

Dinajpur · 2019

  • নবাবের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল
  • সামাজিক উন্নয়ন হয়েছিল
  • দেশের অর্থনীতি ভেঙ্গে পড়েছিল
  • প্রশাসনিক ক্ষেত্রে উন্নতি হয়েছিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?

Dinajpur · 2019

  • নওয়াব আবদুল লতিফ
  • হাজি শরিয়তউল্লাহ
  • ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
  • হাজি মুহাম্মদ মহসিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?

Dinajpur · 2019

  • আলী নগরের সন্ধির পর
  • সিরাজউদ্দৌলার পতনের পর
  • দেওয়ানি লাভের পর
  • মীর কাশিমের পরাজয়ের পর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' সংগীতটি রচনা করেন?

Dinajpur · 2019

  • ১৮৫৭ সালের সংগ্রামের পর
  • বঙ্গভঙ্গের পর
  • বাংলা চুক্তির পর
  • লাহোর প্রস্তাবের পর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবে স্বীকৃত হয়েছে?

Dinajpur · 2019

  • ষাট গম্বুজ মসজিদ
  • কদম রসুল
  • বড় সোনা মসজিদ
  • আদিনা মসজিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ সড়ক আইনের ধারাগুলো ব্যানারে লিখে এলাকার বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দিলেন, যাতে জনগণ এই আইন মেনে চলতে পারে। Q. কোন সভ্যতার শিক্ষা নিয়ে চেয়ারম্যান সাহেব আইনের ধারাগুলো ঝুলিয়ে রেখেছিলেন?

Dinajpur · 2019

  • মিশরীয়
  • সিন্ধু
  • গ্রিক
  • রোমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

Dinajpur · 2019

  • বৈদিক
  • অপভ্রংশ
  • সংস্কৃত
  • প্রাকৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?দ্বৈত শাসনের ফলে-'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসিমুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকের চিত্রটি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের কোন ৩ সমস্যার সাক্ষ্… | Prosthuti