উদ্দীপকে উক্ত কারণটি কি বঙ্গভঙ্গের একমাত্র কারণ? বিশ্লেষণ কর।
উত্তর: না, উদ্দীপকে উল্লিখিত কারণ তথা প্রশাসনিক কারণই বঙ্গভঙ্গের একমাত্র কারণ নয় বলে আমি মনে করি। এটি ছাড়াও বঙ্গভঙ্গের পেছনে বেশ কিছু কারণ ছিল। আর্থসামাজিক কারণও বঙ্গভঙ্গ সংঘটিত হওয়ার জন্য দায়ী ছিল। তৎকালীন সময়ে কোলকাতা হয়ে উঠেছিল আর্থসামাজিক কর্মকাণ্ডের প্রধানকেন্দ্র। শিল্প, কারখানা, ব্যবসায়-বাণিজ্য, অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান সবকিছুই প্রতিষ্ঠিত হয়েছিল কোলকাতাকে ঘিরে। যা কিছু উন্নতির অগ্রগতি সবই ছিল কোলকাতার মধ্যে সীমাবদ্ধ। ফলে পূর্ববাংলার উন্নতি মারাত্মকভাবে ব্যাহত হয়। এ অবস্থার কথা বিবেচনা করে বঙ্গভঙ্গের প্রয়োজন ছিল।বঙ্গভঙ্গের পেছনে ব্রিটিশ প্রশাসনের সুদূরপ্রসারী রাজনৈতিক স্বার্থ জড়িত ছিল। বাঙালি, মধ্যবিত্ত, বুদ্ধিজীবী শ্রেণি ক্রমশ জাতীয়তাবাদী ও রাজনীতি সম্পর্কে সচেতন হয়ে উঠেছিল। এ বিষয়টি লর্ড কার্জনের দৃষ্টি এড়ায়নি। ফলে লর্ড কার্জন বাংলা ভাগ করে একদিকে বাঙালির শক্তিকে দুর্বল করলেন, অপরদিকে পূর্ব বাংলার উন্নয়নের নামে মুসলমান সম্প্রদায়কে খুশি করলেন।অতএব উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, বঙ্গভঙ্গের পেছনে শুধু প্রশাসনিক কারণটিই নিহিত ছিল না, বরং আর্থসামাজিক ও রাজনৈতিক কারণও দায়ী ছিল।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উদ্দীপকে উক্ত কারণটি কি বঙ্গভঙ্গের একমাত্র কারণ? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর